গোয়েন্দা উপগ্রহে তোলা হোয়াইট হাউস-পেন্টাগনের ছবি কিমের হাতে

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৫:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এবং মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসের ছবি তুলেছে উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ। আর সেই ছবি দেখেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ'র বরাতে মঙ্গলবার এ কথা জানিয়েছে রয়টার্স।

কিম প্রশাসন জানিয়েছে, কৃত্রিম উপগ্রহটি পিয়ংইয়ংয়ের প্রধান প্রধান লক্ষ্যবস্তু এবং গুরুত্বপূর্ণ অঞ্চলের ছবি পাঠাচ্ছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি। 

 মালিগিয়ং-১ সামরিক গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ।

পেন্টাগন এবং হোয়াইট হাউসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামের অ্যান্ডারসেন বিমানঘাঁটি, নরফোক ও নিউপোর্টের মার্কিন শিপইয়ার্ড এবং সেখানে থাকা চারটি পারমাণবিক-চালিত বিমানবাহী মার্কিন রণতরির স্যাটেলাইট ছবিও তুলেছে উপগ্রহটি। এসব ছবি দেখেছেন স্বয়ং কিম জং-উন। এছাড়া যুক্তরাজ্যের একটি বিমানবাহী রণতরির ছবিও দেখেছেন তিনি। 

এর আগে গত ২১ নভেম্বর মালিগিয়ং-১ নামে একটি সামরিক গোয়েন্দা কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণের কথা জানায় উত্তর কোরিয়া।  

উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক গতিবিধি পর্যবেক্ষণের বিষয়টি মাথায় রেখে এ কৃত্রিম উপগ্রহটি তৈরি করা হয়েছে। 

আরবিএস  
বিশ্বের অন্যতম শীর্ষ বিপজ্জনক ও আলোড়ন সৃষ্টিকারী হ্যাকার গোষ্ঠী ‘শাইনিহান্টার্স’ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ডেটাবেজে থাবা বসিয়ে বাগিয়ে নিয়েছে গোয়েন্দা সংস্থাটির কর্মকর্তা ও...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া প্রজাতন্ত্র। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো।
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর