বাইডেনের ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্যে বিব্রত হোয়াইট হাউজ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৫:২২ পিএম

হামাস ইসরাইলি শিশুদের শিরশ্ছেদ করেছে বলে দাবি করা বাইডেনের এক ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্যে বিব্রত হোয়াইট হাউজ। শুধু এটিই নয়, নির্লজ্জভাবে ইসরাইলের বর্বরতা আড়াল করতে গিয়ে বাইডেন একাধিক এমন বক্তব্য দিয়েছেন জনসমক্ষে।

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে, যাদের মধ্যে বড় একটি অংশই শিশু। জাতিসংঘসহ বিশ্বের মানবতাবাদী মহলগুলো ইসরাইলের এই শিশু হত্যাকে ‘নির্মম বর্বরতা’ বলছে। কিন্তু গোটা পৃথিবী একদিকে, আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আরেকদিকে। খবর আল-জাজিরা’র।

সম্প্রতি বাইডেন তার একাধিক বক্তব্যে বলেছেন, হামাস ইসরাইলি শিশুদের শিরশ্ছেদ করেছে। অথচ তার নিজ কার্যালয় হোয়াইট হাউজের কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে তাদের কাছে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। একটি ইসরাইলি সংবাদমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলেও, নিরপেক্ষভাবে এর সত্যতা যাচাই করা যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, যাচাইহীন তথ্যের ভিত্তিতে ‘শিশুহত্যার’ মতো স্পর্শকাতর বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছিল। কিন্তু বাইডেন সে কথা শোনেননি। এতে বিব্রত হোয়াইট হাউজের হোয়াইট হাউজের কর্মকর্তারা।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাইডেন তার বক্তব্যে বলেই যাচ্ছেন যে, হামাস শিশুদের শিরশ্ছেদ করেছে। অথচ তথ্যটি যাচাইহীন হওয়ায় তাকে এই মন্তব্য করার আগে সীমাজ্ঞানের বিষয়টি মনে রাখার পরামর্শ দিয়েছিলেন হোয়াইট হাউজের উপদেষ্টারা। তবুও মার্কিন প্রেসিডেন্ট একই কথা বলেই যাচ্ছেন।

এমন পরিস্থিতিতে বিবৃতি দিয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলি সংবাদমাধ্যমে শিশুদের শিরশ্ছেদের যে তথ্য উঠে এসেছে, তা তাদের পক্ষে বা অন্য কোনো নিরপেক্ষ উৎস থেকে যাচাই করা হয়নি। সুতরাং এটা সত্য বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই।

এদিকে, বাইডেনের বিতর্কিত বক্তব্য ও তার বিপরীতে হোয়াইট হাউজের বিবৃতিকে নজিরবিহীন বৈপরীত্য হিসেবে দেখছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আল-জাজিরা বলছে, শিশু হত্যা ইস্যুতে বাইডেন দ্বিধাদ্বন্দ্বে আছেন বলে মনে হচ্ছে। এমনকি, তিনি গাজায় আসলেই এত শিশু নিহত হয়েছে কি না, তা নিয়েও সন্দেহ করেন। তার মতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় গাজায় নিহত শিশুদের সংখ্যা বাড়িয়ে বলছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে আদালতে গেছে দেশটির তিন সংবাদমাধ্যম—সিএনএন, এমএস নাউ ও পলিটিকো।
ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষস্থানীয় রাজনীতিকদের হত্যার ষড়যন্ত্রের দায়ে আসিফ মার্চেন্ট নামে এক পাকিস্তানি নাগরিককে...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের অস্ত্র সংকটের বিষয়টি সামনে এসেছে। এ পরিস্থিতিতে হোয়াইট হাউজের শীর্ষ সামরিক কর্মকর্তারা আগামী শুক্রবার জরুরি বৈঠক ডেকেছেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন আফ্রিকার পাঁচ দেশের প্রেসিডেন্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর