চীনা অপপ্রচার রোধে ৪৮০০ ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ পিএম

প্রায় চার হাজার ৮০০ ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রযুক্তি জায়ান্ট মেটা। ২০২৪ সালে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে চীনের অপপ্রচার রোধের জন্য ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে এই প্রযুক্তি জায়ান্ট। 

বৃহস্পতিবার সর্বশেষ হুমকির বিষয় উল্লেখ করে মেটা বলেছে, চীনের এই প্রভাব বিস্তার অভিযানটি ২০২৩ সালের প্রথম তিন মাসের মাথায় শনাক্ত করা হয়েছিল। চীন-ভিত্তিক ভুয়া প্রচারণার এটি দ্বিতীয় প্রচেষ্টা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মেটা বলেছে, মার্কিন রাজনীতি বা মার্কিন-চীন সম্পর্কের বিষয় নিয়ে ইংরেজিতে বিভিন্ন পোস্ট করেন এই ভুয়া ফেসবুক অ্যাকাউন্টধারীরা। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) থেকে তথ্য নিয়ে মার্কিন রাজনৈতিক স্পেকট্রামের উভয় পক্ষের সমালোচনা করেন তারা।

মেটা আরও জানিয়েছে, এই ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের নেটওয়ার্ক বেশ উদারপন্থী ও রক্ষণশীল। তারা ভুয়া রাজনীতিবিদ ও ভুয়া পরিচয়ে এক্সের পোস্টগুলো পুনরায় শেয়ার করেন।

এই ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের কার্যকারিতা সম্পর্কে বলতে গিয়ে মেটা বলেছে, এই পদ্ধতিটি দলীয় উত্তেজনা বাড়াতে বা রাজনীতিবিদদের সমর্থক বাড়াতে পারে কিনা তা পরিষ্কার না। তবে এই ভুয়া ফেসবুক অ্যাকাউন্টগুলো এমনভাবে বানানো, দেখতে ঠিক আসলের মতো।

মেটা বলেছে, এ বছর যুক্তরাষ্ট্রে পাঁচটি প্রভাব প্রচারণা চালিয়েছে চীন। যেটা অন্য দেশের তুলনায় বেশি। তবে এই ভুয়া ফেসবুক নেটওয়ার্কটির জন্য চীনা সরকার বা চীনের অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে দায়ী করেনি মেটা।

টেক জায়ান্ট বলেছে, এ বছরের তৃতীয় ত্রৈমাসিকে রাশিয়া ভিত্তিক একটি নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল মেটা। রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের তথ্য ছড়িয়ে দিয়েছিল এই নেটওয়ার্কটি।

 

একাত্তর/জো
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক নজিরবিহীন হুঁশিয়ারিতে জানিয়েছে যে, ১ এপ্রিল থেকে তারা অ্যাপল, গুগল, মেটা এবং বোয়িংয়ের মতো ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি ও শিল্প প্রতিষ্ঠানের ওপর...
মার্কিন প্রতিনিধি সভার প্রভাবশালী রিপাবলিকান নেতা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এলিস স্টেফানিক আচমকা রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার। ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশে যুদ্ধের কারণে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির নির্বাচনের দিকে নজর সারাবিশ্বের।
নানা প্রতিকূলতা পেরিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে আবারো লড়াই করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে ব্যবসা-বাণিজ্য আর শোবিজ নিয়ে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর