হামাসকে সমর্থন করলেই পোস্ট সরিয়ে দিচ্ছে মেটা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৪:১১ পিএম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী রাজনৈতিক সংগঠন হামাসের প্রশংসা বা তাদের প্রতি সমর্থন জানিয়ে দেয়া পোস্টগুলো সরিয়ে দিচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মূল কোম্পানি মেটা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মেটা বলছে, হামাস-ইসরাইল সংঘাত শুরুর প্রথম তিন দিনে তাদের এই দুই প্ল্যাটফর্ম থেকে ৭ লাখ ৯৫ হাজারে বেশি কন্টেন্ট সরিয়ে নেয়া হয়েছে অথবা ‘ডিস্টার্বিং’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কন্টেন্ট প্রধানত আরবি বা হিব্রু ভাষায় লেখা হয়েছিল।

হামাসের হাতে ইসরাইলি জিম্মি হওয়া সংক্রান্ত পোস্টও সরিয়ে দিচ্ছে মেটা। পাশাপাশি সরানো হয়েছে এ সংক্রান্ত একাধিক ইনস্টাগ্রাম হ্যাশ ট্যাগ এবং লাইভ ভিডিও।   

এমনকি, এই জিম্মি পরিস্থিতির নিন্দা বা সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পোস্ট করা হলেও সেগুলো সরিয়ে দেয়া হচ্ছে বলে জানিয়েছে ফেসবুকের মূল কোম্পানিটি।

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো মেটা। এখন থেকে ফেসবুকে ইচ্ছামতো বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করা আর সহজ থাকছে না।
মেটা তাদের ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপসহ স্বতন্ত্র প্লাটফর্মগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ যুক্ত করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে সিএনবিসি।
জায়নিস্টরা পৃথিবী নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে- এ সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর