উগ্রপন্থী ইসরাইলিদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত ইসরাইলি উগ্রপন্থী বসতি স্থাপনকারী(সেটলার) ওপর আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসন ইসরাইলকে এরই মধ্যে জানিয়েছে, ওয়াশিংটন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওই উগ্রপন্থীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করবে। খবর রয়টার্স’র।

বৃহস্পতিবার ইসরাইলে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে নেতানিয়াহুকে ব্লিঙ্কেন জানিয়ে আসেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় তারা নিজস্ব ব্যবস্থা নেবেন। 

ব্লিঙ্কেন জানিয়েছেন, এর অংশ হিসেবে বেশ কয়েকজন উগ্রপন্থি ইহুদির ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। তবে সেই ব্যক্তিদের পরিচয় বা সংখ্যার বিষয়ে তিনি কোনো তথ্য দেননি। 

যেসব এলাকা মিলিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড বলে দাবি করা হয় পশ্চিম তীর তার মধ্যে অন্যতম। সাম্প্রতিক মাসগুলোতে সেখানে ইহুদি বসতি সম্প্রসারণ ব্যাপকভাবে বেড়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপন চলছে। 

মার্কিন মধ্যস্থতায় শান্তি প্রতিষ্ঠার যে প্রচেষ্টা সেটিতে প্রায় দশক ধরে অচলাবস্থা চলছে। এর মধ্যেই পশ্চিম তীরে ভয়াবহভাবে বেড়েছে সহিংসতা।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবার হামলা শুরু করেছে ইসরাইল। এবারের সহিংসতা গত ১৫ বছরের যেকোনো সংঘাতকে ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আবারও বড় ধরনের হোঁচট খেলো ট্রাম্পের অভিবাসন নীতি। ট্রাম্প প্রশাসনের ৭৫টি দেশের নাগরিকদের ওপর আরোপিত অভিবাসন ভিসা নিষেধাজ্ঞা এক ঐতিহাসিক রায়ে বাতিল করে দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। ম্যানহাটনের...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর