দুই কর্মকর্তাসহ আরও তিন ইসরাইলি সেনা নিহত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:১১ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে দুই কর্মকর্তাসহ আরও তিন ইসরাইলি সেনা নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন মেজর এবং একজন ক্যাপ্টেন বলে জানা গেছে।

এই তিন সেনার মৃত্যুর মধ্য দিয়ে গাজায় স্থল অভিযানে মোট ১৭৩ জন ইসরাইলি সেনা নিহত হলো। তবে হামাস সরকার বলছে, নিহত সেনার সংখ্যা অনেক বেশি। নেতানিয়াহু সরকার হতাহত সেনাদের বিষয়ে তথ্য গোপন করছে বলেও দাবি হামাসের। 

বৃহস্পতিবার প্যালেস্টাইন ক্রনিকালস ও পার্সটুডে জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে একজন মেজর ও একজন ক্যাপ্টেন পদমর্যাদার দুইজনসহ মোট তিনজন নিহত হয়েছে। তাদের সাথে আরও একজন সেনা কর্মকর্তা ও দুই সিপাহি মারাত্মকভাবে আহত হয়েছে। গেলো ৪৮ ঘণ্টায় এ নিয়ে মোট ১১ জন ইসরাইলি সেনা নিহত হলো। 

এদিকে টাইমস অফ ইসরাইল জানিয়েছে, বুধবার দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের উত্তরাঞ্চলে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এসব হামলায় উত্তরাঞ্চল কেঁপে ওঠে। কেউ হতাহত না হলেও বহু ঘরবাড়ি মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। ওই এলাকা থেকে আগেই অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা চলে গেছে। ফলে এলাকাটি ফাঁকা ছিলো।

হামাস বলছে, ৭ অক্টোবর গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত পাঁচ শতাধিক সেনা হয়েছে। পাশাপাশি ধ্বংস হয়েছে হাজারেও বেশি ইসরাইলি ট্যাংক ও সামরিক যান।  

তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেল আবিব।  

এর আগে অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু।

আরবিএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর