১০০ বিলিয়ন ডলার ক্লাবের প্রথম নারী মেয়ার্স

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৫ পিএম

এবার বিলিনিয়র্স ক্লাবের সদস্য হলেন এক নারী। বিখ্যাত ফরাসি ব্রান্ড ল’রিয়েলের উত্তরাধিকারী ও ব্যবসায়ী ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স বিশ্বের প্রথম নারী হিসাবে এই ক্লাবের সদস্য হলেন। ধনীদের মধ্যে যারা ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার সম্পদের মালিক, তারাই এই ক্লাবের সদস্য হয়ে থাকেন। 

আমেরিকান গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ৭০ বছর বয়সি বেটেনকোর্ট মেয়ার্স ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছেন। ফলে মেয়ার্স এখন বিশ্বের ১২তম ধনী ব্যক্তি। গত বৃহস্পতিবার ব্লুমবার্গ এ তথ্য প্রকাশ করে।

মেয়ার্সের দাদার প্রতিষ্ঠিত ল’রিয়েল কোম্পানি কয়েক দশকের মধ্যে পুঁজিবাজারে এখন শীর্ষে রয়েছে। আর গত বৃহস্পতিবার প্যারিসে ল’রিয়েল শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছয়। করোনা মহামারির পর এখন আগের মতোই আবারও ল’রিয়েলের বিভিন্ন পণ্যে বিক্রি বেড়েছে। 

কারণ, লকডাউনে আটকে থাকার কারণে মানুষ কম মেকআপ সামগ্রী ব্যবহার করেছিলো। তবে, মেয়ার্স এখনও অপর ফরাসি প্রতিদ্বন্দ্বী বার্নার্ড আর্নল্টের থেকে বেশ দূরে আছেন। তিনি ১৭৯ বিলিয়ন ডলারের মালিক। শীর্ষ ধনীর তালিকায় আর্নল্ট দ্বিতীয় অবস্থানে রয়েছেন। 

মেয়ার্স ল’রিয়েল কোম্পানি বোর্ডের ভাইস চেয়ারপার্সন। তিনি ও তার পরিবার প্রায় ৩৫ শতাংশ শেয়ারসহ ল’রিয়েলের একক বৃহত্তম শেয়ারহোল্ডার। ২০১৭ সালে তার মা লিলিয়ান বেটেনকোর্ট মারা যাওয়ার পর তিনি এই বিশাল সম্রাজ্যের উত্তরাধিকারী হন। প্রতিষ্ঠানটির ব্যবসা আরও বিস্তৃত করছেন মেয়ার্স।

এআরএস
সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
ফ্রান্সের দুই জনপ্রিয় তরুণ মুখ, একজন ফুটবল বিশ্বের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতির উদীয়মান নক্ষত্র জর্ডান বারদেলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই...
মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে এবার নামল ইউরোপীয় শক্তি। আমেরিকা ও ইরানের মধ্যকার ‘নৌ-যুদ্ধ’ যখন বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে, ঠিক তখনই হরমুজ প্রণালীতে নিজেদের দাপট দেখাতে রণতরী পাঠাল...
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর