ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত ১১

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৪:৪৩ পিএম

ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।  

রিও'র দমকল বিভাগ রোববার এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। 

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রিও'র উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে রোববার সন্ধ্যায় এক নারী গাড়ি নিয়ে নদীতে পড়ে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে উদ্ধার অভিযান চলছে। 

মেয়র এডুয়ার্ডো পেস উদ্ভূত পরিস্থিতিকে ‘জরুরি’ ঘোষণা করেছেন।

স্থানীয়দের নিজস্ব সুরক্ষার জন্য বাড়িতে থাকতে এবং উদ্ধার ও পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ব্যাহত না করার জন্যও আহবান জানিয়েছেন তিনি।

জলাবদ্ধতার কারণে শহরের এক ডজনের বেশি বাস স্ট্যান্ড ও বেশ কটি মেট্রো স্টেশন বন্ধ হয়ে গেছে। আভেনিদা ডি ব্রাসিলের কিছু অংশে পানি বেড়েছে এবং শহরের একটি প্রধান সড়ক ডুবে গেছে।

ব্রাজিলের প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণকারী জাতীয় সংস্থা বলছে, রিও ডি জেনিরো রাজ্যের আশেপাশের অন্তত আটটি শহর ভূমিধসের উচ্চ ঝুঁকিতে রয়েছে।ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত ১১ 

আরবিএস
ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর