গোয়েন্দাগিরি করতে গিয়ে তিন কোটি ডলারের ড্রোন হারালো যুক্তরাষ্ট্র

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০২:৩৮ পিএম

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা। প্রায় তিন কোটি ডলার মূল্যের ড্রোনটি বেআইনিভাবে ইরাকের আকাশে প্রবেশ করেছিল।

শুক্রবার ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলন পপুলার মবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-মায়াদিনের। 

বিবৃতিতে বলা হয়েছে, বাগদাদের ৭০ কিলোমিটার উত্তরের দেয়ালিয়া প্রদেশে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। অত্যাধুনিক ড্রোনটি কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটি থেকে বেআইনিভাবে ইরাকের আকাশসীমায় প্রবেশ করে। 

উপযুক্ত অস্ত্র দিয়ে এই ড্রোনটি ভূপাতিত করা হয়েছে উল্লেখ করে হাশদ আশ-শাবি জানায়, তারা শত্রুদের ওপর হামলা অব্যাহত রাখবে। 

এদিকে ড্রোন বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।

এর আগে চলতি মাসে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় পপুলার মোবিলাইজেশন ইউনিটের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার নিহত হন। ওই হত্যার প্রতিশোধ নিতেই হামলায় ড্রোনটি ভূপাতিত হলো। 

 মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন

এমকিউ-৯ রিপার ড্রোন 

এমকিউ-৯ রিপার ড্রোন বাজারে এনেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানি জেনারেল অ্যাটমিক্স। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় ৩০ মিলিয়ন বা ৩ কোটি মার্কিন ডলার। ১১ মিটার দৈর্ঘ্য ও ২২ মিটার প্রস্থের ড্রোনটি মাটি থেকে ৫০ হাজার ফুট বা প্রায় ১৫ কিলোমিটার ওপরে দিয়ে উড়তে পারে। সাধারণ দু'জনের একটি দল ড্রোনটি দূরবর্তী স্থান থেকে পরিচালনা করে থাকে। 

মার্কিন বিমানবাহিনী তথ্যমতে, সাধারণত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজে এই ড্রোন ব্যবহৃত হয়। এছাড়াও এটি ১৬টি হেলফায়ার মিসাইল বহনে সক্ষম।

যুক্তরাষ্ট্র ছাড়াও ফ্রান্স, ইতালি, স্পেন, ভারত, জাপান এবং নেদারল্যান্ডস নজরদারির কাজে রিপার ড্রোন ব্যবহার করে থাকে।

আরবিএস
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর