জাহাজের ধাক্কায় সেতু ভেঙে বাসসহ বহু মানুষ পানিতে 

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪২ পিএম

চীনের গুয়াংজুতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় একটি সেতুর মাঝখান থেকে ভেঙে গেছে। এতে সেতুর ওপর থাকা বাসসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে তলিয়ে গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে গুয়াংজুর নানশা জেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছে। আর নিখোঁজ রয়েছে আরো তিনজন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির এক ফুটেজে দেখা গেছে, সেতুর একটি অংশ ভেঙে নদীতে তলিয়ে গেছে। জাহাজটি আটকে আছে সেতুর নিচে। তবে জাহাজে কোনো পণ্য ছিলো না বলেই মনে হয়েছে।

এ ঘটনার পরপরই সেতুর আশেপাশের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আটক করা হয়েছে জাহাজের ক্যাপ্টেনকে। আশেপাশের এলাকায় পানি সরবরাহ ও ইন্টারনেটের মতো পরিষেবাও আপাতত স্থগিত করা হয়েছে।

পার্ল নদীর মোহনায় অবস্থিত গুয়াংজু হলো চীনের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাণিজ্যিক বন্দর নগরী।

আর ঘটনাস্থল নানশা জেলা দক্ষিণ চীনের অন্যতম দ্রুততম বর্ধনশীল বন্দর, যা ২০০৪ সালে চালু হওয়ার পর থেকে প্রতি বছরই এখানে কার্গো জাহাজ চলাচল বেড়েই চলেছে।

সেতুটিতে ত্রুটি দেখা দেওয়ায় বেশ কিছুদিন আগেই এটা সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছিলো বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু সেই পরিকল্পনা তিনবার স্থগিত করা হয়।

২০২১ সালে সেতুর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ করে নৌযানের সঙ্গে ‘সংঘর্ষ এড়ানোর’ পরিকল্পনা করা হয়। 

আরবি
চীনের রাজধানী বেইজিংয়ে নিরাপত্তার স্বার্থে ড্রোন ও মানববিহীন আকাশযান (ইউএভি) রাখা ও ব্যবহারের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ১৫ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন বিধিমালা...
সাত বছর পর ভারতীয় মাটিতে পা রেখেছেন চীনের ক্ষমতাধর প্রেসিডেন্ট শি জিনপিং। উপলক্ষ নয়া দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলন। মাত্র ২৪ ঘণ্টার এই ঝটিকা সফরে বিশ্ব রাজনীতির আলো কেড়ে নেয়ার পাশাপাশি আলোচনার...
চীনের ক্ষমতার কেন্দ্রবিন্দু ও রাষ্ট্রপ্রধান শি জিনপিংয়ের অফিশিয়াল রাষ্ট্রীয় বিমানটি কোনো সাধারণ আকাশযান নয়। এয়ার চায়না দ্বারা পরিচালিত এই রূপান্তরিত বোয়িং ৭৪৭-৮ ইন্টারকন্টিনেন্টাল মূলত চীন...
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত দু'দিনব্যাপী ব্রিকস সম্মেলনের প্রথম দিন শেষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজিত নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইভাবে এতে অনুপস্থিত ছিলেন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর