চীনের পূর্বাঞ্চলে ভয়াবহ আগুনে নিহত ১৫, আহত ৪৪

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম

চীনের পূর্বাঞ্চলীয় শহর নানজিংয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৪ জন। 

শনিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে। এর আগে শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

স্থানীয় কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুনের সূত্রপাত ভবনের প্রথম তলায়, যেখানে বৈদ্যুতিক বাইক রাখা হয়েছিল।

ভবনটি নানজিং এর ইউহুতাই জেলায় অবস্থিত। ৮০ লাখেরও বেশি লোকের এই শহরটি সাংহাই থেকে প্রায় ২৬০ কিলোমিটার (১৬২ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দুপুর ২টার দিকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং শনিবার সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

আরবিএস
স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর