লন্ডনে নতুন ট্রেন্ড ‘স্লিপ ডিভোর্স’

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫২ পিএম

‘স্লিপ ডিভোর্স’ নামে অদ্ভুত এক ট্রেন্ড চালু হয়েছে লন্ডনের কিছু দম্পতির মাঝে। বিবাহ কিংবা সম্পর্কের বিচ্ছেদ ছাড়াই একই ছাদের নিচে আলাদা ঘরে ঘুমানোর এই ট্রেন্ডই হচ্ছে স্লিপ ডিভোর্স।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সিসিলিয়া নামে এক নারী জানান, করোনার মহামারির পর থেকে সঙ্গীর নাক ডাকার শব্দ এতটা অসহ্য লাগতো যে, কিছুতেই ঘুমাতে পারতেন না সিসিলিয়া। তিনি সঙ্গীকে বারবার ধাক্কা দেন, যেন নাক ডাকা বন্ধ করে। কিন্তু তাতেও কোনো কাজ হয় না।

তারপর তারা যৌথ সিদ্ধান্ত নেন যে, সম্পর্কের বিচ্ছেদ ছাড়াই তারা আলাদা ঘরে ঘুমাবেন। এতে তিনি শান্তিতে ঘুমাতে পারছেন।

তিনি আরও বলেন, নাক ডাকার শব্দে আগে কম ঘুম হত। সারাদিন ক্লান্তিতে অবসাদগ্রস্ত থাকতেন। কাজে ঠিকমত মন দিতে পারতেন না। কেননা নাক ডাকার কারণে ঘুমের ব্যাঘাত দুই একদিন সহ্য হবে কিন্তু দীর্ঘ মেয়াদি সময়ের জন্য ক্ষতিকর। 

তিনি আরও বলেন, এটা সম্পর্ক বিচ্ছেদের কারণও হতে পারত।

তাদের এই যৌথ সিদ্ধান্ত সম্পর্ক টিকিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছে। কাজে আগের থেকে বেশি মনোযোগ দিতে পারছেন।

গত কয়েক বছর ধরেই লন্ডনের ওই বাড়িতেই তাদের বসবাস।

তিনি বলেন, এটা আমাদের জন্য খুব সহজ কোনো সিদ্ধান্ত ছিলো না। এই সিদ্ধান্ত নিতে গিয়ে আমাদের হৃদয় চুরমার হয়ে গিয়েছিলো। কিন্তু যখন আমরা অনুধাবন করলাম যে রাতে ঘুমাতে পারছি, তখন খুশি হয়েছি।

সেই থেকে সিসিলিয়া এবং তার ৪৩ বছর বয়সী সঙ্গী ‘স্লিপ ডিভোর্স’ নামক ট্রেন্ডকে অনুসরণ করা শুরু করেন।

গত বছরের শেষের দিকে জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ ‘লিপস্টিক অন দ্য রিম পডকাস্ট’কে বলেন যে তিনি এবং তার স্বামী একই ঘরে ঘুমান না।

তিনি বলেন, আমি মনে করি যে আলাদা শয়নকক্ষে ঘুমানোর বিষয়টিকে আমাদের স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত।

অ্যামেরিকান অ্যাকাডেমি অব স্লিপ মেডিসিনের ২০২৩ সালের একটি সমীক্ষা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এক তৃতীয়াংশেরও বেশি উত্তরদাতা জানিয়েছেন যে ভালোভাবে ঘুমানোর জন্য তারা মাঝে মাঝে বা প্রায় প্রতিদিনিই সঙ্গী থেকে আলাদা ঘরে ঘুমায়।

এএ/আরবিএস
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর