লাল পান্ডা পাচারকালে থাই বিমানবন্দরে আটক ছয় 

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০২:৪০ পিএম

বিপন্নপ্রায় লাল পান্ডা এবং আরও কয়েক ডজন প্রাণী দেশের বাইরে পাচারের চেষ্টা করার সময় থাইল্যান্ডের আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির কাস্টমস বিভাগ।
 
থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দরে কয়েকজন যাত্রীর লাগেজ তল্লাশি করে লাল পান্ডাসহ বহু পশু-পাখি ও প্রাণী উদ্ধার করা হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার রাতে এক প্রতিবেদনে জানিয়েছে, দেশের বাইরে প্রাণী পাচার করার চেষ্টার অভিযোগে ছয় যাত্রীকে আটক করা হয়। 

কাস্টমস কর্মকর্তারা আরও বলছেন, সুবর্ণভূমি বিমানবন্দরে জব্দ করা ৮৭টি প্রাণীর মধ্যে সাপ, তোতাপাখি এবং মনিটার টিকটিকিও রয়েছে। 

মূলত কয়েকজন সন্দেহভাজন যাত্রী মুম্বাই যাওয়ার জন্য বিমানবন্দরে লাগেজ ড্রপ করেন এবং এগুলোতে তল্লাশি করে এসব প্রাণী খুঁজে পাওয়া যায়। গ্রেপ্তারদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। 

এদিকে থাইল্যান্ডের শুল্ক বিভাগ একটি ঝুড়ির ভেতরে বিপন্ন প্রজাতির লাল পান্ডা এবং প্লাস্টিকের পাত্রে আটকে রাখা তোতাপাখির ছবি প্রকাশ করেছে। অন্যদিকে সাপগুলোকে কাপড়ের ব্যাগে একসাথে কুণ্ডলী করে রাখা হয়েছিল। 

বিবিসি বলছে, থাইল্যান্ড বন্যপ্রাণী পাচারকারীদের কাছে একটি প্রধান ট্রানজিট হাব। পশুগুলো সাধারণত চীন এবং ভিয়েতনামে বিক্রি হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতও পশু বিক্রির ক্ষেত্রে একটি ক্রমবর্ধমান বাজারে পরিণত হয়েছে।  

এএ/এআর
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে বিরল সাদা পান্ডার দেখা মিলেছে। ধারণা করা হচ্ছে এটি বিশ্বের একমাত্র পান্ডা যার শরীরে সাদা বাদে অন্য কোনো রঙ নেই এবং এর চোখগুলো লাল বর্ণের।দেশটির নেচার...
যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান অ্যান্টোনিও শহরের প্রান্তে পরিত্যক্ত সেই লরি থেকে আরও সাত জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। এ নিয়ে ওই লরি থেকে মোট ৫৩ জনের মরদেহ পাওয়া গেল। এ ছাড়া ১৬ জনকে...
লক্ষাধিক লিটার জ্বালানি তেল পাচারের অভিযোগে একটি জাহাজকে আটক করে এর ৯ ক্রুকে গ্রেপ্তার করেছে ইরান। সোমবার (৩০ মে) ইরানের তাসনিম সংবাদসংস্থার বরাতে এ তথ্য জানায় রয়টার্স। তবে জাহাজটি কোন দেশের...
সম্প্রতি ভারতের পূর্বাঞ্চলে একটি জঙ্গলে ঘেরা গ্রামের বাসিন্দারা যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনটি বিভ্রান্ত, দুর্বল ও ক্ষুধার্ত প্রাণীকে দেখলেন, তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর