মার্কিন প্রস্তাবে ভেটো দেয়ায় তিন দেশের প্রশংসা করলো হামাস

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৫:২৫ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় কথিত যুদ্ধবিরতির আহবান জানিয়ে জাতিসংঘে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবে চীন, রাশিয়া ও আলজেরিয়া যে ভেটো অর্থাৎ না ভোট দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে গাজার নির্বাচিত সরকার ও প্রতিরোধ সংগঠন হামাস।

শনিবার হামাসের এক বিবৃতির বরাতে এ কথা জানিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে। 

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের ব্যাপারে যুক্তরাষ্ট্র যে পক্ষপাতদুষ্ট প্রস্তাব এনেছিলো রাশিয়া, চীন ও আলজেরিয়া তা প্রত্যাখ্যান করায় আমরা সন্তোষ প্রকাশ করছি।

আরও বলা হয়েছে, গাজা উপত্যকার ওপর ইসরাইলি আগ্রাসন চালিয়ে যাওয়ার এবং দখলদার বাহিনীকে তার লক্ষ্য বাস্তবায়নের সুযোগ করে দেয়ার উদ্দেশ্যে কথিত যুদ্ধবিরতির আড়ালে ফিলিস্তিনি জনগণকে দমন করার একটি প্রস্তাব উত্থাপন করেছিলো ওয়াশিংটন। 

যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটিতে গাজায় ইসরাইলি গণহত্যাকে বৈধতা দেয়ার প্রচেষ্টা চালানো হয়েছিলো উল্লেখ করে হামাস বলছে, অথচ কথিত ওই যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরাইলকে গাজায় আগ্রাসন বন্ধ করার আহবান জানানো হয়নি। এমন একটি প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিবৃতিতে চীন, রাশিয়া ও আলজেরিয়ার ভূয়সী প্রশংসা করা হয়।

এর আগে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বরাত দিয়ে আল জাজিরা জানায়, গাজায় 'জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক যুদ্ধবিরতির' একটি খসড়া প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে জমা দিয়েছে ওয়াশিংটন।

এখন যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও এর আগে একাধিকবার তাতে ভেটো দিয়েছিলো যুক্তরাষ্ট্র। 

গাজায় চলমান এই গণহত্যায় ইসরাইলকে সরাসরি অস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির মতো পশ্চিমা দেশগুলো। এমনকি জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবেও ভেটো দিয়েছে ন্যাটোভুক্ত অধিকাংশ দেশ।   

অন্যদিকে বাংলাদেশ, চীন, রাশিয়া, ইরানের মতো দেশগুলো এ গণহত্যার প্রতিবাদ জানিয়ে আসছে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান সামরিক সংঘাত ও টানটান উত্তেজনার মধ্যেই রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির রাজনৈতিক...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর