আটলান্টিক মহাসাগরে আবারও ভাসবে টাইটানিক

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১১:০৭ পিএম

ইতিহাস বিখ্যাত জাহাজ টাইটানিকের প্রতিরূপ ‘টাইটানিক-২’ তৈরির পরিকল্পনার কথা কয়েকবারই ঘোষণা করেছিলেন অস্ট্রেলিয়ার ধনকুবের ক্লাইভ পালমার। সিডনি অপেরা হাউসে বুধবার জাহাজটির প্রতিরূপ তৈরির তার ওই প্রকল্পের কথা পুনরায় ব্যক্ত করেছেন তিনি।

পালমার প্রথমে ২০১২ সালে এবং পরবর্তীতে ২০১৮ সালে তার এই পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। খবর সিএনএন’র।

পালমার বলেন, তার কোম্পানি ব্লু স্টার লাইন এখন প্রতিরূপ জাহাজ তৈরি করতে চায়, যেটি ২০২৭ সালের জুন মাসে সমুদ্রে যাত্রা করবে। কোভিডসহ অন্যান্য অপ্রত্যাশিত বিলম্বের পরে তারা টাইটানিকের স্বপ্ন নিয়ে অংশীদারদের সঙ্গে পুনরায় যুক্ত হয়েছেন বলে ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, কোভিড লকডাউনের কারণে জাহাজ শিল্প দীর্ঘমেয়াদী বন্ধের মুখে পড়েছিল। তাই দীর্ঘদিন এটা নিয়ে চিন্তা-ভাবনা বন্ধ রেখেছিলেন বলে জানান তিনি।

তিনি জানান, তারা বিশ্বের সেরা জাহাজ নির্মাতা, ডিজাইনার এবং ইঞ্জিনিয়ারদের টাইটানিক-২ তৈরির জন্য আবারও ডেকেছেন। এই জাহাজটি হবে আগের টাইটানিকের থেকে অনেক বেশি উন্নত।

জাহাজটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে জানিয়ে পালমার বলেন, জাহাজটির ৯টি ডেকে ৮৩৫টি কেবিনসহ দুই হাজার ৩৪৫ জন যাত্রীর জন্য বোর্ডে জায়গা থাকবে এবং প্রায় অর্ধেক কক্ষ প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য থাকবে । বলরুম, সুইমিং পুলসহ জাহাজটির অভ্যন্তরীণ এবং কেবিনের বিন্যাস মূল জাহাজের মতোই থাকবে বলে জানিয়েছেন তিনি।

১৯১২ সালের ১৪ এপ্রিল প্রথম সমুদ্র যাত্রাতেই সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে আইসবার্গের ধাক্কায় ডুবে যায় টাইটানিক। সেসময় জাহাজে দুই হাজার ২২৪ আরোহীর মধ্যে দেড় হাজারই মারা যান। ডুবে যাওয়ার শতবর্ষ পরেও ৬০ হাজার টন ওজনের জাহাজটির এই করুণ পরিণতি মনে রেখেছে গোটা বিশ্ব।

 

একাত্তর/জো
দুই সপ্তাহের বেশি সময় ধরে আটলান্টিক মহাসাগরে ধাওয়া করার পর ভেনেজুয়েলা সংশ্লিষ্ট একটি রুশ-পতাকাবাহী তেল ট্যাংকার জব্দ করেছে মার্কিন বাহিনী।
সারাবিশ্বে আলোচিত এবং ব্যবসা সফল সিনেমা ‘টাইটানিক’। এটি দেখেনি বা এর গল্প জানে না এমন সিনেমাপ্রেমী মানুষ খুঁজে পাওয়া ভার।
টাইটানিক- নামের মতোই বিশাল এক যাত্রীবাহী জাহাজ। কিন্তু প্রথম যাত্রাতেই জাহাজটির হারিয়ে যায় আটলান্টিকের অতল তলে। কানাডার নিউফাউন্ডল্যান্ডের উপকূলে ডুবে যায় টাইটানিক। সেই থেকে সাগরের তলদেশেই পড়ে আছে...
পাঁচদিন আগে সমুদ্রের গভীরে নিখোঁজ হওয়া ডুবোজাহাজ টাইটানের পরিণতি সম্পর্কে এরইমধ্যে নিশ্চিত হয়ে গেছে সবাই। অতল সমুদ্রে পানির চাপ সহ্য করতে না পেরে অল্প কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরিত হয়েছে...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর