পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা নিষিদ্ধ

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৫:৩৬ পিএম

অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান। দিনে দিনে বাড়ছে দেনা। বাড়ছে মূল্যস্ফীতি। হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। নিভাশ্বাস ওঠছে দেশটির মানুষদের। এ অবস্থায় সরকার পরিচালনায় কৃচ্ছতা সাধনের নানা উদ্যেগ নিয়েছে শাহবাজ শরিফের দফতর, কিন্তু কাজের কাজটি হচ্ছে না। 

সবশেষ পদক্ষেপ হিসাবে পাকিস্তানের সরকারি অনুষ্ঠানগুলোতে লাল গালিচার ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কেন্দ্রীয় মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য লাল গালিচা বিছানোর বিষয়টি নিয়ে বেশ বিরক্ত হয়েছেন শাহবাজ। এরপর তিনি এমন নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে শুধুমাত্র রাষ্ট্রীয় অতিথি এবং বিদেশি কূটনীতিকদের স্বাগত জানাতে লাল গালিচা ব্যবহার করা হবে। এর আগে গত মাসে প্রধানমন্ত্রী হিসেবে সরকারি বেতন না নেওয়ার ঘোষণা দেন শাহবাজ শরীফ। দেশটির প্রেসিডেন্ট ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও একই সিদ্ধান্ত নেন।

গেলো মার্চেই দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ। সন্ত্রাস আবহে পাকিস্তানের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল। নানা টানাপোড়েনের পর ইসলামাবাদের মসনদে বসেন শরিফ। নতুন করে মসনদে বসে তিনি যে ‘মুকুটের কাঁটা’র অনুভব ভালোই করছেন তা পরিষ্কার।

একাত্তর/এসি
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর