ইসরাইল এড়িয়ে চলার পরামর্শ ভারত, ফ্রান্স, ব্রিটেনসহ বহু দেশের

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০২:১৭ পিএম

ইরান যে কোনো মুহূর্তে দখলদার ইসরাইলে হামলা চালাতে পারে, এমন আশঙ্কায় ফ্রান্স, ভারত, রাশিয়া, পোল্যান্ড ও ব্রিটেনসহ বিশ্বের বেশ কিছু দেশ তাদের নাগরিকদের ইসরাইল সফর করার ব্যাপারে সতর্ক করেছে।  

গেলো ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক উপদেষ্টা নিহত হওয়ার পর তেহরান ওই হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দেয়। ইরান যে কোনো মুহুর্তে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে যখন আন্তর্জাতিক অঙ্গনে তীব্র জল্পনা চলছে তখন এ সতর্কতা জারি করা হলো। খবর পার্সটুডে ও আল জাজিরার।

শুক্রবার ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় দেশটির নাগরিকদের ইসরাইল, লেবানন, অধিকৃত পশ্চিম তীর ও গাজা সফর না করার আহবান জানিয়েছে।

ব্রিটিশ সরকার অতি জরুরি প্রয়োজন ছাড়া ইসরাইল ও ফিলিস্তিন সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। 

একই আশঙ্কার কথা জানিয়ে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের ইসরাইল, ফিলিস্তিন ও লেবানন সফর না করার আহবান জানিয়ে বলেছে, এসব অঞ্চলে যে কোনো মুহূর্তে হঠাৎ করে সামরিক সংঘাত প্রবল আকার ধারণ করতে পারে। তাই এই তিনটি দেশ এড়িয়ে চলা উচিত। 

এদিকে, ভারত সরকার তার নাগরিকদেরকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ইরান ও ইসরাইল সফর না করার পরামর্শ দিয়েছে।

গতকাল মার্কিন দূতাবাস কর্মীদের ইসরাইল সফরের ক্ষেত্রে একই পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া জার্মানিও দেশটির নাগরিকদের সতর্ক করেছে।   

এসব দেশ এমন সময় তাদের নাগরিকদের সতর্ক করল যখন সম্ভাব্য ইরানি প্রতিশোধমূলক হামলার ভয়ে দখলদার ইসরাইল সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। 

এর আগে শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ইসরাইলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ইরান হামলা চালাতে পারে। 

মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট ওই প্রতিবেদনে এও জানায়, ইসরাইলের মাটিতে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে তেল আবিব প্রস্তুতি নিচ্ছে। 

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৭৫ হাজারের বেশি মানুষ। আর এ গনহত্যাকে কেন্দ্র করে নতুন করে দ্বন্দ্ব জড়ায় মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান-ইসরাইল। 

আরবিএস
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর