যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি দেইনি, দেয়াও হবে না: পাকিস্তান সেনাবাহিনী

আপডেট : ০৮ মে ২০২৪, ০৭:৩২ পিএম

ইসলামাবাদ তার দীর্ঘদিনের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি করতে দিয়েছে এমন খবর প্রত্যাখ্যান করে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহম্মেদ শারিফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের মাটিতে ভবিষ্যতেও কোনো দেশকে সামরিক ঘাঁটি করতে দেয়া হবে না। 

মঙ্গলবার পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর তুরস্কভিত্তিক আনাদোলু এজেন্সির। 

পাকিস্তান যুক্তরাষ্ট্রকে দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান এবং উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে কোনো সামরিক ঘাঁটি করতে দিয়েছে কিনা, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এই সেনা মুখপাত্র বলেন, এটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, পাকিস্তানের দু'টি সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে দেয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন। পাকিস্তান ভবিষ্যতেও কোনো দেশকে সামরিক ঘাঁটি দেবে না। 

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর রটেছিল যে, ইরান, আফগানিস্তান ও চীনের ওপর গোয়েন্দা নজরদারি চালাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। আর এ কারণে পাকিস্তানের কাছে দু'টি সামরিক ঘাঁটি নির্মাণের অনুমতি চেয়েছে ওয়াশিংটন। 

পাকিস্তান বিষয়টি অস্বীকার করলেও এ প্রসঙ্গে এখনও কোনো বিবৃতি দেয়নি যুক্তরাষ্ট্র। 

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর