ইসরাইলকে সতর্ক বার্তা পাঠালেন পুতিন

আপডেট : ০৮ মে ২০২৪, ০৬:০৫ পিএম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন- হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরাইলি বাহিনী গাজা ও মিশরে সঙ্গে সংযুক্ত পূর্ব রাফার সালাহ-আল-দিন ক্রসিংটির নিয়ন্ত্রণ নিয়েছে। এর আগে থেকেই শহরের পূর্বাদিকে বিমান হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। এতে প্রতিদিনই নিহত হচ্ছে বেসামরকি মানুষ।

এই পরিস্থিতিতে ইসরাইলের প্রতি কঠোর সতর্ক বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাফাহতে ইসরাইলকে কঠোরভাবে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। ইসরাইলের ট্যাংক বহর ফিলিস্তিনের সীমান্ত নগরী রাফাতে প্রবেশ করার পর এমন সতর্কবার্তা দিলেন পুতিন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি এক প্রতিবেদনে জানিয়েছে, পুতিনের বার্তা গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, রাশিয়া এই অনুপ্রবেশকে আগ্রাসন এবং ১০ লাখেরও বেশি নাগরিকের এলাকায় একটি অস্থিতিশীলতার কারণ হিসেবে দেখছে।

মারিয়া জাখারোভা আরও জানান, প্রেসিডেন্ট পুতিন বলেছেন ইসরাইলকে আন্তর্জাতিক মানবিক আইনের বিভিন্ন ধারা কঠোরভাবে মেনে চলার দাবি জানাচ্ছি। তিনি আরও জোর দিয়ে বলেছেন, রাফাহতে মানবিক পরিস্থিতি তৈরি হবার মতো যে কোন হুমকিকে আগ্রাসন হিসাবে বিবেচনা করবে মস্কো।

এদিকে গত কয়েক দিন ধরে মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির আলোচনা চলছে। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজিও হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। কিন্তু ‘শর্ত পূরণ না হওয়ায়’ এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরাইল। একই সঙ্গে তারা রাফাহ অঞ্চলে অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেয়।

এ ঘোষণার পরই রাফাহতে স্থল অভিযান শুরু করে ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ জানিয়েছে, রাতভর স্থল অভিযান ও বিমান হামলা শেষে রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়া হয়েছে। এসব হামলায় রাফাহ শহরের অসংখ্য ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছে আইডিএফ।

রাফাহতে এ মুহূর্তে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি রয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের জীবন আবারও হুমকির মুখে পড়লো। ফিলিস্তিনিদের আশ্রয় দেয়ার জন্য একটি মানবিক পরিকল্পনা তৈরি না করা পর্যন্ত রাফাহতে হামলা না চালাতে ইসরায়েলকে আহবান জানিয়ে আসছে আমেরিকা।

এআর
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর