আন্তর্জাতিক আদালতে ইসরাইলের সাফাই

আপডেট : ১৭ মে ২০২৪, ১০:২৯ পিএম

রাফাহ হামলা নিয়ে আন্তর্জাতিক আদালতেও একই সাফাই গাইলো ইসরাইল। শুক্রবার জাতিসংঘের এই শীর্ষ আদালতে ইসরাইলি আইনজীবীরা দাবি করেন, আত্মরক্ষার জন্য রাফাহয় ইসরাইলের অভিযান চালানোর অধিকার আছে। একই যুক্তিতে আট মাস আগে দেশটি গাজায় অভিযান শুরু করেছিলো। 

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা যুদ্ধবিরতির আদেশ দেওয়ার জন্য আন্তর্জাতিক আদালতকে জরুরি অনুরোধ করেছে। এর শুনানিতে ইসরাইলি আইনজীবীরা শুক্রবার বলেন, হামাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য রাফাহতে সর্বাত্মক আক্রমণে এগিয়ে যাওয়ার অধিকার রয়েছে তাদের। 

ইসরাইলের ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিলাদ নোম আদালতকে বলেন, এটি সত্য যে রাফাহ শহরে হামাসের একটি সামরিক ঘাঁটি। এটি ইসরাইল রাষ্ট্র এবং এর নাগরিকদের জন্য এক উল্লেখযোগ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও ইসরাইলের অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকা মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা আবেদনের ওপর শুক্রবার দ্বিতীয় ও শেষ দিনের শুনানিতে আত্মপক্ষ সমর্থন করে ইসরাইলের আইন কর্মকর্তা বলেন, হামাস যোদ্ধাদের বিরুদ্ধে আত্মরক্ষার্থেই ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান চালাচ্ছে তারা।

শুনানিতে অংশ নিয়ে দক্ষিণ আফ্রিকার আবেদনে ক্ষোভ জানিয়ে ইসরায়েলি প্রতিনিধি বলেন, এটি বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। এ মামলাকে জাতিসংঘের জাতিগত নিধন সনদের সঙ্গে ঠাট্টার সামিল। প্রিটোরিয়ার অভিযোগ, গাজায় চলমান যুদ্ধে এ সনদ লঙ্ঘন করেছে ইসরাইল।

ইসরায়েলের প্রতিনিধি গিলাড নোম আইসিজেকে বলেন, গাজা যুদ্ধ নিয়ে দক্ষিণ আফ্রিকা এই আদালতে চতুর্থবারের মতো যে চিত্র তুলে ধরেছে, সেটি বাস্তবতা ও পারপার্শ্বিক পরিস্থিতি থেকে সম্পূর্ণ ভিন্ন। রাফাহ শহরে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির ব্যাপারে পুরোপুরি অবগত আছে ইসরাইল।

উল্লেখ্য, গত শুক্রবার দাখিল করা এক আবেদনে দক্ষিণ আফ্রিকা গাজা থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহার করা ছাড়াও সেখানে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও রাফাহ শহরে হামলা বন্ধের নির্দেশ দিতে আদালতের কাছে অনুরোধ জানায়। সেই আবেদনের শুনানিতেই সাফাই সাক্ষ্য দিলো ইসরাইল। 

একাত্তর/এসি
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর