পর্নো তারকার মামলায় ট্রাম্পের যা হতে পারে

আপডেট : ৩০ মে ২০২৪, ০৭:২৩ পিএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক মামলা মঙ্গলবার আদালতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জুরির সাতজন পুরুষ ও পাঁচজন নারীর সামনে দুই পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক প্রায় ১০ ঘণ্টা স্থায়ী হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে পাঁচ সপ্তাহের বেশি সময়ের শুনানির পর এখন জুরিরা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত দেবেন। সেটি হলো এই মামলায় ট্রাম্প দোষী নাকি নির্দোষ। খবর বিবিসি। 

আদালতে শুনানির সময় ট্রাম্পের আইনজীবীর দাবি করেছেন, মুখ বন্ধ রাখতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ায় ট্রাম্পের কোনো দায় নেই। তারপর প্রসিকিউটর জোশুয়া স্টেইনগ্লাস জুরিদের সামনে যুক্তি তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রেসিডেন্টের এই বিচারে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা উচিত। এদিকে স্টর্মি ড্যানিয়েলস এক সাক্ষাৎকারে দাবি করেছেন, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

এই বিচারের ফলাফল ট্রাম্পের কেবল ব্যক্তিগত স্বাধীনতার জন্য নয়, তার রাজনৈতিক ভাগ্যের জন্য গুরুত্বপূর্ণ। তিনি ২০২৪ সালের সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তার পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার কথা। বাইডেন তাকে ২০২০ সালের নির্বাচনে পরাজিত করেছিলেন। এ সিদ্ধান্ত ট্রাম্পের ভবিষ্যৎ নির্ধারণ করবে। 

ছয় সপ্তাহ ধরে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা চলেছে। মামলার যুক্তি-তর্কের শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার বিচারক জুয়ান মার্চেনের জুরিদের আইনগত বিষয়ে নির্দেশনা দেয়ার কথা। আদালতে দুপক্ষ যেসব নথি উপস্থাপন করেছে সেগুলো যাচাই করবেন জুরিরা। এই প্রথম জুরিরা সাবেক কোনো প্রেসিডেন্টের বিচারের দায়িত্ব পালন করছেন। ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের সত্যতা কতটুকু তা যাচাই করে দেখবেন। 

ট্রাম্প দোষী সাব্যস্ত হলে কী হবে?

বিচার চলাকালে ট্রাম্প জামিনে মুক্ত। দোষী সাব্যস্ত হলেও সাজার শুনানির জন্য সময় নির্ধারণ না করা পর্যন্ত, তিনি সম্ভবত মুক্ত মানুষ হিসেবেই আদালত ত্যাগ করবেন। দোষী সাব্যস্ত হলে তার সাজার শুনানির জন্য সময় নির্ধারণ করবেন বিচারক। সাজা দেওয়ার ক্ষেত্রে বিচারককে বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নিতে হবে। 

এর একটি ট্রাম্পের বয়স। তার বয়স এখন ৭৭ বছর। আরেকটি বিষয় হলো, ট্রাম্পের আগে কখনো ফৌজদারি অপরাধে আদালতে দোষী সাব্যস্ত না হওয়া। আদালত ট্রাম্পকে জরিমানা, নজরদারিতে রাখা বা কারাভোগের সাজা দিতে পারেন। দোষী সাব্যস্ত হলে ট্রাম্প নিশ্চিতভাবে রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আপিল নিষ্পত্তি হতে কয়েক মাস বা তার চেয়ে বেশি সময় লেগে যেতে পারে। এ সময় জামিন নিয়ে মুক্ত জীবন কাটাবেন ট্রাম্প। 

ট্রাম্পের কারাগারে যাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। ৩৪টি অভিযোগের মুখোমুখি ট্রাম্প। এগুলোর প্রতিটি নিউইয়র্কে ‘ই’ শ্রেণির বা সর্বনিম্ন স্তরের। প্রতিটির ক্ষেত্রে সর্বোচ্চ সাজা চার বছরের কারাদণ্ড। তিনি আগে কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হননি। ট্রাম্পের বিরুদ্ধে যেসব অভিযোগ, তার কোনোটাই সহিংস অপরাধ নয়। বিচারকের সিদ্ধান্তে এসবের প্রভাব দেখা যেতে পারে। একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি আসন্ন নির্বাচনের গুরুত্বপূর্ণ একজন প্রার্থী, তাকে কারাগারে পাঠানো এড়াতে চাইতে পারেন বিচারক। ট্রাম্পের প্রেসিডেন্ট পদে তার প্রার্থিতা বহাল থাকবে। বেশিরভাগ বিশেষজ্ঞ ধারণা করছেন যে, ট্রাম্পকে জরিমানা করা হতে পারে।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বন্দরনগরী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা দুটি ঝটিকা অভিযান চালিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) প্রায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর