গাজা যুদ্ধ অনন্তকাল চলতে পারে না: জিনপিং

আপডেট : ৩১ মে ২০২৪, ০৭:১৭ পিএম

গাজার যুদ্ধ অনন্তকাল চলতে পারে না, এমন মন্তব্য করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, এমনকি ন্যায়বিচার চিরদিনের জন্য অনুপস্থিত থাকতে পারে না। বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে চায়না-আরব স্টেটস কোঅপারেশন ফোরাম-সিএএসসিএফ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জিনপিং বলেন, দ্বিরাষ্ট্রিক সমাধানের পথেই সবাইকে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে। অশান্ত বিশ্বে পারস্পরিক শ্রদ্ধা-সম্প্রীতিতে বসবাসের উপায়, ন্যায়পরায়ণতা ও সুবিচার দীর্ঘস্থায়ী নিরাপত্তার ভিত্তি। সিএএসসিএফের উদ্বোধনী অনুষ্ঠানে বাহরাইন, মিসর, আরব আমিরাত, তিউনিসিয়ার রাষ্ট্রপ্রধান অংশ নেন।

চীনের প্রেসিডেন্ট বলেন, অনির্দিষ্টকাল ধরে যুদ্ধ চলতে পারে না। ন্যায়বিচার স্থায়ীভাবে অনুপস্থিত থাকতে পারে না এবং সংকটের ‘দ্বি-রাষ্ট্র সমাধানকে’ দৃঢ় সমর্থন দেয়া উচিত। টালমাটাল বিশ্বে মিলেমিশে বসবাসের উপায় হল পারস্পরিক সম্মান। আর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচার হলো স্থায়ী নিরাপত্তার ভিত্তি।

অবরুদ্ধ গাজা উপত্যকার ‘অত্যন্ত গুরুতর’ পরিস্থিতির ব্যাপারে ‘গভীর বেদনা’ অনুভব করছেন বলে জানিয়ে চীনা প্রেসিডেন্ট জিনপিং বলেন, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং গাজার মানবিক পরিস্থিতি অত্যন্ত গুরুতর অবস্থায় পৌঁছেছে।

চীনা প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর এ যুদ্ধের বিস্তৃতি প্রভাব প্রতিহত করার সঙ্গে আরো বড় ধরনের মানবিক সংকট ঠেকাতে এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রয়োজন গাজা যুদ্ধ বন্ধ করা। আর কোনো নিরপরাধ মানুষের রক্ত ঝরতে দেয়া দেয়া যায় না।

চীন বরাবরই ফিলিস্তিন-ইসরায়েল সংকটের দ্বি-রাষ্ট্র সমাধানের কথা বলে আসছে। পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতি ও জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদের পক্ষে অবস্থান নিয়েছে চীন, যা আরব দেশগুলোর অবস্থানের সঙ্গে মেলে। মানবিক সহায়তার জন্য আরও ৫০ কোটি ইউয়ান দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এআরএস
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর