পশ্চিমবঙ্গে বিজেপি ২০, তৃণমূল ১৫ আসনে এগিয়ে

আপডেট : ০৪ জুন ২০২৪, ১১:১৯ এএম

ভারতে লোকসভা নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার গণনার প্রথমে পোস্টাল ভোট গণনা হয়। এরপুর শুরু হয় ইভিএমের গণনা। প্রাথমিকভাবে গণনায় দেশটিতে এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি জোট। তবে আসন বাড়ছে কংগ্রেসের।

এদিকে গণনা শুরু পর বেলা ১১টার দিকে পশ্চিমবঙ্গে ৪২টি আসনের তৃণমূল ১৫টি এবং বিজেপি ২০টি আসনে এগিয়ে আছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া বাম একটি এবং কংগ্রেস দুটি আসনে এগিয়ে প্রাথমিক ট্রেন্ডে। 

আসনগুলোর মধ্যে পুরুলিয়ায় এগিয়ে বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো। রানাঘাটে এগিয়ে বিজেপির জগন্নাথ সরকার। তমলুকে এগিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বহরমপুরে অনেকটাই পিছিয়ে তৃণমূলের ইউসুফ পাঠান।

যাদবপুরে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে গেলেন তৃণমূলের সায়নী ঘোষ। পিছিয়ে সিপিএমের সৃজন ভট্টাচার্য এবং বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

মুর্শিদাবাদে বাম প্রার্থী মোহাম্মদ সেলিম, বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী, কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়, ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতা উত্তর কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে এগিয়ে রয়েছে। পিছিয়ে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮টি আসন পেয়েছিল বিজেপি। রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল পেয়েছিল ২২টি আসন। অন্যদিকে, কংগ্রেস গতবার পেয়েছিল মাত্র দুটি আসন। বামেরা একটি আসনও পায়নি।

এবার বুথ ফেরত জরিপে বিজেপি এগিয়ে থাকলেও এ নিয়ে মমতা বেশ ক্ষুব্ধ। 

একাত্তর/এসি
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর