বিহারেও এগিয়ে বিজেপি

আপডেট : ০৪ জুন ২০২৪, ১১:৪৫ এএম

ভারতের বিহারে লোকসভা নির্বাচনে ৪০টি আসনের মধ্যে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিহারে ২৯টি আসনে এগিয়ে রয়েছে। বিরোধী জোট (রাহুল) এগিয়ে আছে ৯টি আসনে। ২০১৯ এর নির্বাচনে বিরোধী জোট এখানে মাত্র একটি আসনে জিতে ছিল। 

বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তার বেগুসরাই লোকসভা আসনে এগিয়ে ছিলেন। হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ) এর প্রতিষ্ঠাতা জিতান রাম মাঞ্জি গয়া লোকসভা আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) কুমার সর্বজিতের চেয়ে এক হাজার ৯৬২ ভোটে এগিয়ে রয়েছেন।

১৯ এপ্রিল থেকে এক জুনের মধ্যে সাত দফায় এই আসনগুলোর জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে গণনা শুরু পর বেলা ১১টার দিকে পশ্চিমবঙ্গে ৪২টি আসনের তৃণমূল ১৫টি এবং বিজেপি ২০টি আসনে এগিয়ে আছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া বাম একটি এবং কংগ্রেস দুটি আসনে এগিয়ে প্রাথমিক ট্রেন্ডে। 

আর দেশজুড়ে  প্রাথমিকভাবে গণনায় দেশটিতে এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি জোট। তবে আসন বাড়ছে কংগ্রেসের।

একাত্তর/এসি
ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে জোট শরিকদের সমর্থনে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেও শান্তিতে নেই নরেন্দ্র মোদীর দল- বিজেপি। শুরু থেকেই শরিকদের আবদার মেটাতে গিয়ে হিমশিম...
ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল- তৃণমূল দুর্দান্ত ফল করার পরও কংগ্রেসে ফিরে যেতে চাইছেন, দেশটির প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।
দেশটির সবচেয়ে কম বয়সী আইনপ্রণেতা হওয়ায় ফল ঘোষণার পর থেকেই খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। নাম সঞ্জনা জাটভ। বয়স ২৬।
ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ তথা লোকসভার নির্বাচন শেষ হয়ে এরিমধ্যে নতুন সরকার গঠন করেছেন টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেয়া নরেন্দ্র মোদী। আসন কমলেও বিজেপির নেতৃত্বে জোট সরকার গঠিত...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর