শেয়ার বাজারে ধস, মোদী-শাহকে দায়ী করে তদন্ত চাইলেন রাহুল

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৯:৫০ পিএম

ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশকে কেন্দ্র করে দেশটির শেয়ার বাজারে বড়সড় ধস নামার ঘটনায় নরেন্দ্র মোদী ও অমিত শাহকে দায়ী করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শেয়ার বাজার ধসের এ ঘটনাকে 'সবচেয়ে বড় স্টক মার্কেট কেলেঙ্কারি' আখ্যা দেন এ কংগ্রেস নেতা। 

ধসের ফলে শেয়ার বাজারের খুচরা বিনিয়োগকারীরা ৩০ লাখ কোটি রুপি হারিয়েছেন দাবি করে রাহুল বলেন, কোনো দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের পরামর্শ দিতে পারেন?  

তিনি আরও বলেন, এই প্রথম আমরা দেখলাম নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মিলে শেয়ার বাজার নিয়ে মন্তব্য করলেন। প্রধানমন্ত্রী চারবার দেশকে বললেন, শেয়ার বাজারের তেজি উত্থান হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ৪ জুন থেকে স্টক মার্কেট উপরে যাবে, বিনিয়োগকারীদের এখনই শেয়ার কিনে রাখা উচিত।

১ জুন অসত্য বুথফেরত জরিপ প্রকাশ করার অভিযোগ তুলে রাহুল বলেন, বিজেপির অফিসিয়াল সার্ভে ছিলো, ২২০টির বেশি আসন পাবে না বিজেপি। এই তথ্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও ছিলো। ৩ জুন শেয়ার বাজারের এত উত্থান হলো যে, সব রেকর্ড ভেঙে গেলো। এরপর ৪ জুন রেজাল্ট বেরতেই শেয়ার বাজারে বড় ধস নামল। বিনিয়োগকারীদের একদিনে ৩০ লাখ কোটি রুপি ক্ষতি হলো। ক্রনোলজিটা (ক্রমান্বয়) বুঝুন। এই যা কিছু ঘটলো, তা শেয়ার বাজারের সবচেয়ে বড় কেলেঙ্কারি। এই ঘটনার তদন্ত হওয়া উচিত। আমরা জেপিসি চাইছি।

এর আগে ভারতের লোকসভা নির্বাচনের ভোট শেষে বুথফেরত জরিপে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বড় জয়ের আভাস পাওয়ার সঙ্গে সঙ্গে দেশটির শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠে। কিন্তু ভোট গণনা শুরু হতেই বাজার থুবড়ে পড়ে। 

মঙ্গলবার নির্বাচনের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ধস দেখা যায় শেয়ার বাজারে। দুপুর সাড়ে ১২টা নাগাদ সেনসেক্স সূচক পড়ে যায় সাত শতাংশেরও বেশি। সাড়ে পাঁচ হাজার পয়েন্ট নেমে যায় সূচক। 

৭০ হাজারের স্তরে নেমে গিয়েছিল সেনসেক্স। ওই সময়ে নিফটি ৫০ সূচক নেমেছে প্রায় সাত শতাংশ। আর ২১৬০০ এর স্তরে নেমে এসেছিল নিফটি ৫০ সূচক।  

সময় যতো এগিয়েছে ততই নিচে নেমেছে ভারতের শেয়ার বাজার। মঙ্গলবার লেনদেন শুরু হবার ২০ মিনিটের মধ্যে বিনিয়োগকারীরা হারান কোটি কোটি টাকা।

বিশেষজ্ঞরা জানান, বুথ ফেরত জরিপের প্রভাবেই বাজার ঊর্ধ্বমুখী ছিলো। কিন্তু হিসাব না মেলায় ধস নামে বাজারে। 

আরবিএস
ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাত্র এক মাসের মধ্যেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার কলকাতার রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর