বাফেটের মৃত্যুর পর সম্পদের মালিক কে?

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৬:৫৬ পিএম

বিশ্বের অন্যতম সম্পদশালী ব্যক্তি ওয়ারেন বাফেট। মৃত্যুর পর তার সম্পদের কী হবে, তা নিয়ে ছিল নানা জল্পনা। এবার সেই সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন বার্কশায়ারের ৯৩ বছর বয়সী এই চেয়ারম্যান। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে দেওয়া এক সাক্ষাৎকারে এই ধনকুবের সম্পদের ব্যাপারে নিজের সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানালেন। জানিয়েছেন আবারো উইল পরিবর্তন করেছেন তিনি।

এ হিসেবে বাফেটের মৃত্যুর পর বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে অনুদান বন্ধ হয়ে যাবে। এর বদলে তিন সন্তানের তত্ত্বাবধানে একটি নতুন দাতব্য সংস্থায় সম্পদ রাখবেন ওয়ারেন বাফেট। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেও জীবদ্দশায় গেটস ফাউন্ডেশনে অনুদান চালিয়ে যাবেন তিনি। এর আগে বাফেট বেশ কয়েকবার নিজের এই ইচ্ছার পরিবর্তন করেছেন। তবে এবার সন্তানদের ওপরই ভরসা করতে চান তিনি। তার সন্তানদের সকলেরই নিজেদের জনকল্যাণমূলক সংস্থা রয়েছে।

বাফেট জানিয়েছেন তিন সন্তানের মূল্যবোধ সম্পর্কে বেশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন তিনি। তারা যেভাবে বিষয়গুলি পরিচালনা করবে তাতে আমার শতভাগ বিশ্বাস রয়েছে। যদিও এর আগে বাফেট জানিয়েছিলেন, তার সম্পত্তির ৯৯ ভাগেরও বেশি তিনি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং তার পরিবারের চারটি দাতব্য সংস্থার জনকল্যাণকর কাজের জন্য দান করবেন। ।

বর্তমানে ওয়ারেন বাফেটের নিট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৫০০ কোটি ডলার। ওয়ারেন বাফেট প্রায় ৯ হাজার ক্লাস এ শেয়ারকে ১ কোটি ৩০ লাখের বেশি ক্লাস বি শেয়ারে রূপান্তর করছেন। এর মধ্যে প্রায় ৯৩ লাখ শেয়ার বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ট্রাস্টে যাবে, বাকি শেয়ার বাফেট পরিবারের চারটি দাতব্য সংস্থার মধ্যে বিতরণ হবে।

প্রয়াত প্রথম স্ত্রীর নামে গঠিত সুজান টম্পসন বাফেট ফাউন্ডেশনে ৯ লাখ ৯৩ হাজার ৩৫টি শেয়ার দান করেছেন বাফেট। এ ছাড়া নিজের তিন সন্তান হাওয়ার্ড, সুজান ও পিটারের নেতৃত্বাধীন ফাউন্ডেশনে ৬ লাখ ৯৫ হাজার ১২২টি করে শেয়ার দান করেন তিনি।

গেটস ফাউন্ডেশনে অনুদান ও পরামর্শ দিয়ে ১৮ বছরের বেশি সময় ধরে অবদান রাখছেন ওয়ারেন বাফেট। এ সংস্থায় তিনি ৪ হাজার ৩০০ কোটি ডলার অনুদান দিয়েছেন। এছাড়া গত বছর পরিবারিক চারটি দাতব্য সংস্থাকে প্রায় ৮৭ কোটি ডলার ও ২০২২ সালে প্রায় ৭৫ কোটি ডলার দান করেছিলেন।

বার্কশায়ারের বাজারমূল্য এখন ৮৮ হাজার কোটি ডলার। বিমা থেকে শুরু করে প্রযুক্তি কোম্পানি অ্যাপল, এমন অনেক কোম্পানিতেই বিনিয়োগ করেছেন তিনি।

২০০৬ সাল থেকে নিজের মালিকানাধীন স্টকের অর্ধেকের বেশি দান করেছেন বাফেট। তারপরও স্থানীয় সময় শুক্রবার স্টক এক্সচেঞ্জে দাখিল করা বিবরণ অনুসারে বাফেট এখনো বার্কশায়ারের ১৪ দশমিক ৫ শতাংশ শেয়ারের মালিক। ফোর্বস ম্যাগাজিনের তথ্যনুসারে, এখন বাফেটের ব্যক্তিগত সম্পদের মূল্য ১২ হাজার ৮৪০ কোটি ডলার। ধনীদের তালিকায় তাঁর স্থান দশম।

ওয়ারেন বাফেট শুধু নিজেই দান করেন না, অন্যদেরও দান করতে উৎসাহিত করেন। তিনি বিল ও মেলিন্ডা গেটসকে নিয়ে গিভিং প্লেজ আন্দোলনের সূত্রপাত করছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে স্যাম অল্টম্যান, মাইকেল ব্লুমবার্গ, কার্ল কান, ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গের মতো ধনীরা দান করার অঙ্গীকার করেছেন।

জীবনযাপনের দিক থেকে একেবারেই সাদামাটা বাফেট। ১৯৫৮ সালে ৩১ হাজার ৫০০ ডলার দিয়ে একটি বাড়ি কেনেন তিনি। বিশ্বের শীর্ষ ধনী হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত সেই বাড়িতেই থাকছেন বাজেট। ৬ হাজার ৫৭০ বর্গফুটের সেই বাড়িতে কক্ষ পাঁচটি। বার্কশায়ার অফিসের খুব কাছেই এই বাড়ি। ১৯৭১ সালে অবশ্য ক্যালিফোর্নিয়ার লেগুনা বিচে একটি অবসরযাপন কেন্দ্র কিনেছিলেন বাফেট, পরে সেটি বিক্রি করে দেন।

বিশ্বসেরা এই বিনিয়োগকারী এমন একজন মানুষ, যাঁর কোনো শত্রু নেই। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১১ সালে তাঁর গলায় প্রেসিডেনশিয়াল গোল্ড মেডেল পরিয়ে দিয়ে বলেছিলেন, ওয়ারেন বাফেট কেবল একজন শীর্ষ ধনীই নন, একই সঙ্গে অন্যতম শ্রদ্ধেয় ও ভালোবাসার মানুষ। ভালোবেসে তাঁকে ডাকা হয় ‘ওমাহার জাদুকর’। তিনি যখন দান শুরু করেন, তখন তাঁর সম্পদের মূল্য ছিল ৪ হাজার ৪০০ কোটি ডলার। তার পর থেকে তাঁর দান-খয়রাত যেমন থেমে থাকেনি, তেমনি ধনসম্পদও বেড়েছে।

 

এআর
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
করোনা মহামারীর ছোবলে ভারতে দারিদ্রোর সংখ্যাই শুধু বাড়েনি, সেই সঙ্গে অতি ধনী মানুষের সংখ্যাও কমে গেছে। গত এক বছরে ভারতে অতি-ধনী ব্যক্তির সংখ্যা কমেছে ৭.৫ শতাংশ।তবে, নাইট ফ্র্যাঙ্ক ওয়েলথ রিপোর্ট-...
বিশ্ব থেকে অর্থনৈতিক বৈষম্য দূর করতে অতি ধনীদের কর বাড়ানোর দাবি জানিয়েছেন অন্তত ২০০ কোটিপতি। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়া বড় বড় কোম্পানির...
বিশ্বে ২০২০ সালে অর্জন করা নতুন সম্পদের প্রায় এক তৃতীয়াংশই দখল করেছে শীর্ষ এক শতাংশ ধনী ব্যক্তিরা। নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অক্সফাম। সোমবার (১৬ জানুয়ারি) সুইজারল্যান্ডের ডাভোসে...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর