রকেট হামলায় ১২ ইসরাইলি নিহত

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১০:১১ এএম

ইসরাইল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ’র ঘটিয়েছে বলে দাবি ইসরাইলের।

রয়টার্সের খবরে বলা হয়, শনিবার এ হামলার ঘটনা আহত হয়েছেন আরও ১৩ জন। হিজবুল্লাহকে এরইমধ্যে হুঁশিয়ারি দিয়ে তেল আবিব বলেছে, ‘চরম মূল্য দিতে হবে’।

তবে হিজবুল্লাহ’র পক্ষ থেকে এ হামলার দায় অস্বীকার করা হয়েছে। গাজায় ইসরাইলের হামলা শুরু হওয়ার পর তেল আবিবে যত হামলা হয়েছে, তার মধ্যে এই প্রথম কোনো হামলার দায় অস্বীকার করলো হিজবুল্লাহ।

যে জায়গায় এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে ইসরাইল সিরিয়ার কাছ থেকে ওই গোলান মালভূমি দখল করে। এটি দখলে ইসরাইলের সিদ্ধান্তকে বিশ্বের অধিকাংশ দেশই স্বীকৃতি দেয়নি।

এদিকে, ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলায় হিজবুল্লাহকে দায়ী করে বিবৃতিতে দিয়েছে ইসরাইল। এতে বলা হয়েছে, এ ঘটনার জন্য হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে, যা তারা কল্পনাও করছে না। ড্রুজ সম্প্রদায়ের সঙ্গে এক ফোনকলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কথা বলেন।

অন্যদিকে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই হামলার সঙ্গে প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর কোনো সম্পর্ক নেই।

ইসরাইলের অ্যাম্বুলেন্স পরিসেবা জানিয়েছে, ফুটবল মাঠে ওই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছে। হামলার সময় ফুটবল মাঠে অনেক শিশু ও কিশোর ছোটাছুটি করছিলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রকেটের আঘাতে মুহূর্তেই ওই জায়গাটি কেঁপে উঠছে। এসময় বিমান হামলার সাইরেন শোনা যায়। পরে চারপাশে ধোঁয়ায় ঢেকে যেতে দেখা যায়। রয়টার্স এলাকাটির স্যাটেলাইট চিত্রের সাথে মিলে যাওয়া ভবন এবং রাস্তার লেআউট দিয়ে স্বাধীনভাবে অবস্থান যাচাই করেছে।

ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবার চিকিৎসক ইদান আভশালোম বলেন, ঘাসের ওপর হতাহতের ঘটনা ঘটেছে এবং দৃশ্যটি ছিলো ভংঙ্কর।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনী সর্বাত্মক আক্রমণ শুরু করে। এরপর থেকে লেবাননের হিজবুল্লাহ সঙ্গেও সরাসরি সংঘাতে জড়িয়েছে ইসরাইলি বাহিনী।

সাম্প্রতিক সময়ে ইসরাইলের ভূখণ্ডে রকেট হামলা জোরদার করেছে হিজবুল্লাহ। পাল্টা আক্রমণে হিজবুল্লাহর স্থাপনাতেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।

লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর চারজন সদস্য নিহত হওয়ার পর গোলান মালভূমিতে এসব হামলা চালানো হয়।

একাত্তর/আরএ
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর