তিস্তার পানি কেন দিতে চান না মমতা?

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৫:০৬ পিএম

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে মন্তব্য করে, এখন নিজ দেশেই তোপের মুখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাংলাদেশের সাথে পানিচুক্তি প্রসঙ্গে আবারও সুর চড়ালেন তৃণমূল নেত্রী। দীর্ঘ বিবাদমান এই ইস্যু নিয়ে এবার কেন্দ্রীয় সরকারের সাথে নতুন করে যুদ্ধ শুরু হলো মমতার। সোমবার বিধানসভায় জলযুদ্ধের ইঙ্গিত দিলেন তৃণমূল নেত্রী। আর, তখনই চলে আসে বাংলাদেশ প্রসঙ্গ।

মমতা আবারও বলেছেন, বাংলাদেশের সঙ্গে পানিচুক্তির বিষয়ে তিনি তার রাজ্যের মানুষের স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবেন। ফারাক্কা ব্যারেজ কমিউনিটি মানুষের জীবন-জীবিকার ওপর নির্ভরশীল। তিনি বলেছেন, আমিও বাংলাদেশকে দিয়েছি। কিন্তু আমি বাংলার স্বার্থে সিদ্ধান্ত নেব। কারণ, এখানকার মানুষ আমাকে নির্বাচিত করেছেন। নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য কেন্দ্র আগাম চুক্তি করে দিচ্ছে। বাংলা কোনও আলোচনায় থাকতে পারছে না।

বিধানসভায় মমতার প্রধান প্রসঙ্গ ছিলো পানিবণ্টন। বাংলাদেশ-ভুটানের নদী প্রসঙ্গ তুলে মমতা বলেছেন, ভুটানের ছাড়া পানিতে প্রতি বছর উত্তরবঙ্গের ক্ষতি হয়। বাংলাকে না জানিয়েই কেন্দ্র তাতে সম্মতি দিয়েছিলো। এবার ভারত-বাংলাদেশ নদী কমিশনের আদলে ভারত-ভুটান নদী কমিশন গড়ে তোলার কথাও বলেছেন মমতা। নীতি আয়োগের বৈঠকেও সেই প্রস্তাব জানিয়ে এসেছেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ভুটান এবং সিকিমে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ক্ষতি হয়। ভুটান থেকে কেন্দ্রকে জানানো হয়, কিন্তু কেন্দ্র রাজ্যকে জানায় না। বন্যায় বনভূমি, চা-বাগান-বন্যপ্রাণ ভেসে যাচ্ছে। বন্যার ক্ষয়ক্ষতির জন্য বিহার এবং আসামকে টাকা দেওয়া হলেও বাংলাকে কিছু দেয়া হয়নি। এনিয়েও ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

বাংলার সঙ্গে আলোচনা না করে বিভিন্ন চুক্তি করা, চুক্তি নবায়ন করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি বলেন, ফরাক্কা চুক্তি আবার নবীকরণ করেছে। তিস্তা পানিবণ্টন চুক্তি নিয়ে একতরফা ভাবে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। ২০২৬ সালে ফরাক্কা চুক্তি নবীকরণ হবে। ২০২৪ সালেই ঠিক করে দেয়া হচ্ছে কমিটি।

মমতা বলে নিয়েছিলেন, বন্যার সমস্যা মেটাতে উদ্যোগী তার রাজ্য সরকার। এনিয়ে দিল্লিতে নীতি আয়োগের বৈঠকেও কথা বলেছেন তৃণমূল নেত্রী। জানান, বিধানসভা থেকে একটি কমিটি পানি নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় সেচ মন্ত্রকে যাবে। সেই সঙ্গে লোকসভা এবং রাজ্যসভা থেকে তৃণমূলের সংসদীয় দলও যাবে।

এআরএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর