যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরাইলের সম্মতি, ভাবছে হামাস

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০২:৪৫ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও পুনরায় শান্তি আলোচনা শুরু করতে স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং দখলদার ইসরাইলকে আহবান জানিয়েছে তিন মধ্যস্থতাকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর। নতুন করে আলোচনায় বসতে এরইমধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্মতি জানালেও, এ নিয়ে এখনও সবুজ সংকেত দেয়নি হামাস। 

দুই পক্ষ রাজি থাকলে আগামী সপ্তাহে কাতারের দোহা বা মিশরের কায়রোয় এই আলোচনা শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। খবর ফ্রান্স২৪ ও আল জাজিরার। 

বৃহস্পতিবার তিন মধ্যস্থতাকারী দেশের এক যৌথ বিবৃতিতে বলা হয়, আর বিলম্ব না করে চুক্তি বাস্তবায়নে অবশিষ্ট সকল ব্যবধান দূর করতে যুদ্ধরত পক্ষগুলোকে ১৫ আগস্ট আবার আলোচনা শুরু করার আমন্ত্রণ জানানো হয়েছে। 

কাতারের আমির, যুক্তরাষ্ট্র ও মিশরের প্রেসিডেন্টের সই করা ওই বিবৃতিতে আরও বলা হয়, একটি ফ্রেমওয়ার্ক চুক্তি ‘এখন টেবিলে, শুধুমাত্র বিশদ বিবরণসহ এটির বাস্তবায়ন’ সম্পন্ন করা বাকি রয়েছে।

এ বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীদের প্রস্তাবের পর ইসরাইল যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে আগামী ১৫ আগস্ট আলোচকদের একটি প্রতিনিধি দল পাঠাবে। 

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী সম্মতি জানালেও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হামাস। 

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত লাখ ছাড়িয়েছে। 

গাজা গণহত্যা শুরুর পর থেকেই যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে হামাস ও ইসরাইলের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। মধ্যস্থতাকারী দেশ হিসেবে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র এ প্রচেষ্টা চালাচ্ছে। 

হামাস বলছে, তারা গাজায় যুদ্ধ বন্ধ ও উপত্যকা থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহার চায়। পাশাপাশি ইসরাইলের হাতে জিম্মি থাকা হাজার হাজার ফিলিস্তিনের মুক্তির দাবি জানিয়েছে ইরান সমর্থিত সংগঠনটি।  

অন্যদিকে হামাসকে ধ্বংস করার আগ পর্যন্ত যুদ্ধ বন্ধ করতে নারাজ নেতানিয়াহু।  

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর