পদত্যাগ করলেন ইসরাইলের পদাতিক বাহিনীর কমান্ডার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৭ পিএম

গাজা গণহত্যাকে কেন্দ্র করে নতুন করে বিপাকে পড়েছে ইসরাইল। দখলদার বাহিনী থেকে একের পর এক কর্মকর্তা পদত্যাগ করছেন। এরই ধারাবাহিকতায় এবার ইসরাইলের পদাতিক বাহিনীর কমান্ডার মেজর জেনারেল তামির ইয়াদাই পদত্যাগ করেছেন।

জেনারেল তামির ইয়াদায়ের পদত্যাগ সম্পর্কে ইসরাইলের সামরিক বাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। 

তবে বিশ্লেষকরা বলছেন, একদিকে গাজা গণহত্যা, অন্যদিকে আন্তর্জাতিক চাপ, তার ওপর হামাসের শক্ত প্রতিরোধ। সব মিলে দিশেহারা ইসরাইলের সামরিক কর্মকর্তারা। এ কারণেই পদত্যাগ করছেন অনেকে। 

জেনারেল ইয়াদাই গত তিন বছর ধরে ইসরাইলের পদাতিক বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদার বাহিনীর চিফ অফ স্টাফ লেফন্যান্ট জেনারেল হারেজি হালেভি এবং যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট জেনারেল ইয়াদায়ের পদত্যাগপত্র অনুমোদন করেছেন। 

ধারণা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে জেনারেল ইয়াদাই আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন। তার আগে এ পদে দায়িত্ব পালনের জন্য অন্য কাউকে নিয়োগ দেয়া হবে।

গেলো ১০ মাস ধরে গাজায় গণহত্যা চালালেও হামাসকে পরাজিত করতে পারেনি ইসরাইল। এর ফলেও হতাশ হয়ে পড়েছেন ইসরাইলি কর্মকর্তারা। অনেকেই সামরিক বাহিনীর চাকরি ছেড়ে অন্য দেশে পালাচ্ছেন। 

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল।

এ আগ্রাসনে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত লাখ ছাড়িয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ।  

ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে পুরো বিশ্ব। এতেই ব্যাপক চাপে পড়েছে তেল আবিব। 

আরবিএস
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর