এবার মোদীর পদত্যাগ চাইলেন মমতা 

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ার টলমল করে দেওয়ার পর, বিজেপি প্রধানের পদত্যাগের দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ওরা দেশের লজ্জা। মোদী মেয়েদের রক্ষা করতে পারেননি, আমরা ইতিহাস গড়লাম। 

মঙ্গলবার ধর্ষণ বিরোধী আইন পাশকে ঘিরে বিধানসভায় উত্তপ্ত হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের লজ্জা আখ্যা দিয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহের পদত্যাগের দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাল্টা বিজেপি বিধানসভার ভিতরে ও বাইরে বিক্ষোভ দেখায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করে। 

পরে মিছিল করে ধর্মতলার দরিনা ক্রসিং এ বিজেপির ধর্ণা মঞ্চ পর্যন্ত যান তারা। দুপুরে অপরাজিতা বিল প্রসঙ্গে মমতা বললেন, এই বিল একটা ইতিহাস! প্রধানমন্ত্রী পারেননি। আমরা পারলাম। করে দেখালাম। প্রধানমন্ত্রী দেশের লজ্জা! উনি মেয়েদের রক্ষা করতে পারেননি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। 

বিল উত্থাপনের সময় গুজরাট এবং উত্তরপ্রদেশে ধর্ষণকাণ্ড নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে বিজেপি বিধায়কেরা চিৎকার করতে শুরু করেন। বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীনই পদত্যাগের দাবি করেন বিরোধীরা। মমতা তাদের জবাব দিয়ে হুঙ্কার দিয়ে বললেন, আগে নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই। তার পরে বাকি কথা।

রাজ্যের আইন পরিবর্তনের ক্ষমতা সম্পর্কে বিভিন্ন স্তরেই প্রশ্ন উঠছিলো, সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ বলছে আমরা আইন করতে পারি না। আমি তাদের বলছি, সংবিধান আমাদের অধিকার দিয়েছে। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র আইন আনছে। রাজ্যপাল বিলে সই করবেন আশা রাখছি। হাতজোড় করে বলছি নারীদের কথা, মা-বোনদের কথা শুনুন। ভারতীয় সংবিধান মেনে এ সংশোধন আমরা আনতেই পারি।

সেই সঙ্গে অপরাজিতা আইন নিয়ে তিনি আরও বলেন, মূল আইনের সবটা তো পরিবর্তন করছি না, কিছু করছি। এই বিলের তিনটি বিষয় আছে, তা হল বর্ধিত শাস্তি, দ্রুত তদন্ত এবং দ্রুত ন্যায় বিচার।

নির্যাতিতাদের সাহায্যার্থে নির্ভয়া ফান্ড চালু করা হয়েছিল, সেই নিয়ে মমতা বিধানসভায় বলেন, ১০৮ কোটি ৭৯ লক্ষ টাকা কেন্দ্রের কাছ থেকে আমাদের দেয়ার কথা, তার মধ্যে এখনও ২৬ কোটি ৯৭ লক্ষ টাকা বাকি আছে। পাশাপাশি ধর্ষণ রোধে কড়া আইন না করার জন্য মোদী ও শাহের পদত্যাগও দাবি করেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে প্রতীকী মেরুদণ্ড নিয়ে কলকাতা পুলিশের হেড কোয়ার্টার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে লালবাজারে যান আন্দোলনরত চিকিৎসকদের ২২ জনের প্রতিনিধিদল। সোমবার থেকে যে প্রতীকী মেরুদণ্ড নিয়ে আন্দোলন চালাচ্ছেন তাঁরা, সেটিকেও সঙ্গে নিয়ে যান লালবাজারে। 

বিভিন্ন সূত্রের খবর, চিকিৎসকদের প্রতিনিধিদলের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছিল। তবে তাঁরা হেঁটেই লালবাজারে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এআরএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর