কলকাতায় আবারও ‘মেয়েদের রাত দখল’

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৫ পিএম

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আবারও ‘রাত দখল’ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। 

এর আগে গেলো ১৪ আগস্ট রাতে রাজনৈতিক কর্মী রিমঝিম সিংহের ডাকে পথে নেমেছিলেন পশ্চিমবঙ্গের নারী-পুরুষরা। এবারও রিমঝিমসহ কলকাতার একাধিক রাজনৈতিক কর্মী নতুন এ কর্মসূচি ঘোষণা করেছেন। 

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তারা জানান, আগামী ৮ সেপ্টেম্বর রাতে আবারও পথে নামবেন আন্দোলনকারীরা। এবারের কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’। 

সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমার কথা উল্লেখ করে তারা জানান, গুপী গাইনেরা যেমন রাজার ঘুম ভাঙিয়েছিলেন, সেভাবেই শাসকদের ঘুম ভাঙাতে চান তারা। 

কলকাতাভিত্তিক গানের দল, নাচের দল ছাড়াও সাংস্কৃতিক জগতের সবাইকে এই কর্মসূচিতে যোগ দিতে আহবান জানিয়েছেন আন্দোলনকারীরা। 

এর আগে গেলো মাসে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।   

এর প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এরপর এটি মমতার পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। ‘দফা এক দাবি এক, মমতার পদত্যাগ’ প্ল্যাকার্ডে এমন স্লোগান লিখে রাস্তায় নেমেছেন তারা।

আরবিএস
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর