মেক্সিকোতে মাদকচক্রের মধ্যে সংঘর্ষে নিহত ১৯২

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৭:৩১ পিএম

মাদক চোরাচালানকে ঘিরে ভয়ঙ্কর সময়ের সাক্ষী হলো মেক্সিকো। দেশটির সিনালোয়া রাজ্যজুড়ে নিজেদের মধ্যে তুমুল সংঘর্ষে জড়িয়ে যায় মাদককারবারিরা, যে এখনও চলছে বলে পশ্চিমা সংবাদ ও গণমাধ্যমগুলো খবর দিচ্ছে। এরিমধ্যে চলমান এ সংঘর্ষে কমপক্ষে ১৯২ জন নিহত হয়েছেন।

রয়টার্স, সিএনএন, বিবিসি ও আনাদুলো নিউজ এজেন্সি জানিয়েছে, সিনালোয়া স্টেট পাবলিক সিকিউরিটি কাউন্সিল বুধবার হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছে। গত সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে শুরু হওয়া এই সহিংসতায় প্রায় ২০০টি হত্যাকাণ্ড এবং ২২৬টি নিখোঁজ ঘটনার প্রতিবেদন পাওয়া গেছে।

এছাড়াও, সংঘর্ষে প্রায় দুইশ’ পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে, ১৮০টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত দুই হাজার মানুষ চাকরি হারিয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে রাজ্যে গত সপ্তাহে ৫৯০ জন ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সিনালোয়ার গভর্নর রুবেন রোচা ময়া।

রোচা ময়া বলেন, ন্যাশনাল গার্ড, এয়ার ফোর্স, নেভি এবং স্টেট পুলিশ একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছে, যারা আমাদের সহিংসতা থামাতে সাহায্য করছে। তবে দুর্ভাগ্যবশত, আমরা এখনও বলতে পারছি না যে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আমরা আশা করছি তারা আমাদের সাহায্য করবে।

সম্প্রতি, সিনালোয়া কার্টেলের সহ-প্রতিষ্ঠাতা এবং কুখ্যাত মাদক সম্রাট ইসমাইল ‘এল মায়ো’ জাম্বাদা গ্রেপ্তার হন। এরপর থেকে সংঘর্ষ বাধে, যা এখনও চলমান। ৭০ বছর বয়সী জাম্বাদাকে মার্কিন কর্তৃপক্ষ এল পাসো, টেক্সাসে হেফাজতে নেওয়ার সঙ্গে সঙ্গে দ্য চ্যাপিটোস নামক কার্টেলের দ্বিতীয় বৃহত্তম শক্তি এল চ্যাপোর ছেলে এবং উত্তরাধিকারীরা দখল শুরু করে এবং আগুন জ্বালায়।

এআরএস
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
আমেরিকার প্রতিবেশী ও এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক মেক্সিকোতে দুর্ধর্ষ এক মাদক চক্র ও অপরাধী গোষ্ঠির প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সদস্যকে হত্যার ঘটনায় দেশটি জেড়ে রীতিমতো নরক গুলজার চলছে।...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর