ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১১:৪৫ এএম

মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। শুক্রবার এ ঘোষণা দিয়ে দেশটি ইসরাইলকে ‘ফ্যাসিস্ট ও গণহত্যাকারী’ হিসেবে বর্ণনা করেছে।

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে নিকারাগুয়ার সরকার বলেছে, গাজায় ইসরাইলের নির্বিচার হামলার কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া এ হামলা এখন কেবল গাজায় নয়, লেবাননেও ছড়িয়েছে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো বলেছেন, স্থানীয় সময় শুক্রবার নিকারাগুয়ার কংগ্রেসে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে। উল্লেখ্য, রোজারিও মুরিলো প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী।
 


ইরানের সঙ্গে ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নিকারাগুয়া এর আগে দুইবার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। একবার ওর্তেগার সময়ে ২০১০ সালে এবং দেশটিতে ১৯৭৯ সালের বিপ্লবের পর ওর্তেগার নেতৃত্বে স্যান্ডিনিস্তার বিপ্লবী সরকারের অধীনে ১৯৮২ সালে আরেকবার।

সূত্র : আলজাজিরা

এআর
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর