ইরানের অস্ত্রের নাগালে মার্কিন জাহাজ ও ঘাঁটি, বোকামি করলেই হামলা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৮ পিএম

ইরানের বিরুদ্ধে বোকার মতো কোনো পদক্ষেপ গ্রহণ না করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পসের (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জাহাজ, সামরিক ঘাঁটি এবং স্বার্থ আমাদের অস্ত্রের নাগালের মধ্যে রয়েছে। 

আইআরজিসির এ কমান্ডার বলেন, মার্কিনীদের জানা উচিত যে, তারা যদি একদিনের জন্যও যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে এবং ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চায় তাহলে তাদের ঘাঁটি, স্বার্থ এবং জাহাজ আমাদের অস্ত্রের নাগালের মধ্যে থাকবে। 

তিনি আরও বলেন, আমাদের সাহসী এবং সক্ষম বাহিনী রয়েছে যারা অবশ্যই আমেরিকানদের যে কোনো সীমা লঙ্ঘনের জবাব দেবে। 

মঙ্গলবার এক বিবৃতিতে এ সামরিক কর্মকর্তা বলেন, ওয়াশিংটনের এমন একটি "বোকামি কাজ" করার সম্ভাবনা নেই। 

 ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পসের (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি।

যদিও আমেরিকানরা ইসরাইলকে সমর্থন করে উল্লেখ করে তিনি যোগ করেন, তবে এটি অসম্ভাব্য যে তারা (যুক্তরাষ্ট্র) মূর্খতা দেখাবে এবং ইরানের সাথে সংঘাতে লিপ্ত হবে। যুক্তরাষ্ট্র ইসরাইলি সরকারকে সর্বদা পরামর্শ দেয় যেন তারা ইরানের সাথে সংঘাতে না জড়ায়।   

মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরোধের অক্ষ এবং মুসলিম বিশ্বকে মোকাবেলা করার জন্য মোটেও প্রস্তুত নয় বলেও মন্তব্য করেন তিনি।  

তেহরানভিত্তিক প্রেসটিভি জানায়, ইরানের বিরুদ্ধে তেল আবিব সরকারের ব্যর্থতার পর দখলদার বাহিনীকে সহায়তা করার লক্ষ্যে ইসরাইলে মার্কিন সেনাদের দ্বারা চালিত একটি ক্ষেপণাস্ত্র-বিরোধী সিস্টেম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই তথ্য প্রকাশ্যে আশার পর এ হুঁশিয়ারি দিলেন ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি। 

এদিকে গাজা এবং লেবানন আগ্রাসনের প্রসঙ্গে জাব্বারি বলেন, ইসরাইল গাজা এবং লেবাননে তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। তারা হতাশা থেকে মানুষকে হত্যা করছে।  

তিনি আরও বলেন, তবে তাদের জানা উচিত যে, এই ধরনের কর্মকাণ্ড হিজবুল্লাহ এবং হামাসের ইচ্ছা ও ক্ষমতাকে ক্ষুণ্ন করে না। 

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ। আর এ গণহত্যাকে কেন্দ্র করে নতুন করে দ্বন্দ্ব জড়ায় মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান-ইসরাইল। 

সবশেষ ১ অক্টোবর দখলদার ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুইশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এরমধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরাইলে আঘাত হানলেও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য গোপন রেখেছে নেতানিয়াহু প্রশাসন। 

আরবিএস
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর