পরমাণু বোমা তৈরির শেষ ধাপে ইরান!

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১০:৪০ পিএম

কিছুদিন আগেই ইসরাইল দাবি করেছিলো, ইরানের পরমাণু বোমা তৈরির সক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে তারা। গেলো ২৬ অক্টোবর তেহরানে এক হামলায় ইরানের গোপন এক পরমাণু গবেষণা কেন্দ্র ধ্বংস করার দাবি করেছিল ইসরাইল। দেশটির কর্মকর্তাদের দাবি, হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বড় ধাক্কা খেয়েছে। 

ইসরাইলের সেই দাবি উড়িয়ে দিয়ে ইরান বলেছিলো, তাদের পরমাণু কর্মসূচির কোনো ক্ষতি হয়নি। সব কিছু আগের মতোই আছে। এবার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ)-এর প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে নির্ধারিত সীমা ছাড়িয়ে ইউরেনিয়ামের মজুত ব্যাপকভাবে বাড়িয়েছে ইরান। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ শতাংশ বিশুদ্ধ ১৮২.৩ কিলোগ্রাম ইউরেনিয়াম জমা করে ফেলেছে ইরান। পরমাণু বোমা তৈরির পথে অনেকখানি এগিয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের ইরান। পরমাণু অস্ত্র নির্মাণে প্রয়োজন ৯০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম। অর্থাৎ পারমাণবিক বোমা তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে ইরান।

আগস্ট মাসে প্রকাশিত এই প্রতিবেদনের পর আরও ১৭ দশমিক ছয় কেজি ইউরেনিয়াম জমা হয়েছে বলে জানা গেছে। আইএইএ প্রতিবেদনের দাবি করা হয়েছে, ২০১৫ সালে পরমাণু চুক্তিতে নির্ধারিত সীমার চেয়েও ৩২ গুণ বেশি বেড়েছে ইরানের ইউরেনিয়ামের মজুত।

পরমাণু শক্তিধর হয়ে উঠতে দীর্ঘদিন ধরে গোপনে প্রস্তুতি চালাচ্ছিলো ইরান। যদিও ইরান বলে আসছিলো, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। পারমাণবিক বোমা তৈরিকে তারা সমর্থন করে না। তবে গাজায় ইসরাইলি আগ্রাসন এবং ইরানের ওপর হামলায় পরমাণু নীতিতে পরিবর্তন আনার হুঁশিয়ারি দেয় তেহরান। 

ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানতে ২০১৫ সালে দেশটির সঙ্গে চুক্তি করেছিলো আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চিন, রাশিয়া এবং জার্মানি। তবে একাধিক দেশের সংঘাতের জেরে শেষ পর্যন্ত এই চুক্তি সাফল্যের মুখ দেখেনি। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর ২০১৮ সালে চুক্তি থেকে বেরিয়ে যায় আমেরিকা। 

এর পর থেকে গোপনে পরমাণু অস্ত্রভাণ্ডার বাড়িয়ে চলেছে ইরান। পশ্চিমা আহ্বানকে উপেক্ষা করে নতুন কোনো চুক্তির বিষয়েও আগ্রহ দেখায়নি ইরান। উল্টো জানিয়ে দেয়, পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে যাবে না তেহরান। এই পরিস্থিতিতে জাতিসংঘের প্রতিবেদনে অশনি সংকেত দেখতে পশ্চিমারা।

বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরান যদি কোনোভাবে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়, সেক্ষেত্রে শুধু মধ্যপ্রাচ্যই নয় বৈশ্বিক শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে। যার প্রভাব সরাসরি পড়বে ইসরাইলে। কারণ, এই দেশটি ইরানের সবচেয়ে বড় শত্রু। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ভয়াবহ হবার আশঙ্কাও করা হচ্ছে।

একদিকে ইরান যখন পরমাণু বোমা তৈরির পথে অনেকখানি এগিয়ে গিয়েছে, তখন পরমাণু যুদ্ধের সিঁদুরে মেঘ দেখা দিয়েছে ইউরোপে-আমেরিকা। রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলতে থাকা সংঘাত পরমাণু যুদ্ধের পথে এগোতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে বিশ্বমনে। 

এআরএস
চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ বছরের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া বার্ষিক ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা ওয়াশিংটন বন্ধ করতে পারবে...
হিজাব ছাড়া স্লিভলেস পোশাক পরে অনলাইনে গান গাওয়ার চরম মূল্য দিতে হলো ইরানের জনপ্রিয় ২৯ বছর বয়সী গায়িকা পারাস্তু আহমাদি ও তার কনসার্ট দলের চার সদস্যকে। সোমবার ইরানের কোম শহরের ক্রিমিনাল সেন্টেন্স...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর প্রায় ৯ মাস পর ওয়াশিংটন এবং তেল আবিবে একটি উদ্বেগজনক প্রশ্ন সামনে আসছে: তেহরান কি এখনো পর্যাপ্ত তাদের সামরিক সক্ষমতা ধরে রেখেছে, যা নতুন...
যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ মোকাবিলায় ইরান তার হাতে থাকা সম্ভাব্য সব উপায় ও কৌশল ব্যবহার করবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সোমবার নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...
সিরিয়ার সেনাদের মাইন অপসারণের প্রশিক্ষণ দিতে দেশটিতে আবারও সেনা পাঠানোর পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ক্ষমতায় আসার পর সিরিয়ায় এটিই হতে পারে যুক্তরাষ্ট্রের প্রথম...
সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ৯১ রানে অলআউট করার পর ব্যাট হাতেও দাপট দেখিয়েছে স্বাগতিকেরা। ৯৮ ওভার...
ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষ কোনো ভুল করলে চলমান সংঘাতের ভৌগোলিক পরিসর পরিবর্তন করবে তেহরান। একই সঙ্গে ইরানের সাতটি শর্ত পূরণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর