সিরিয়া থেকে পালিয়ে মস্কোয় আসাদ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ এএম

সিরিয়া থেকে পালিয়ে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ মস্কোয় আশ্রয় নিয়েছেন। মিত্র দেশ রাশিয়ায় তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। 

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রোববার বাশার আল-আসাদ ও তার পরিবার নিরাপদে মস্কোয় পৌঁছেছেন।  

রোববার বিদ্রোহীদের আক্রমণের মুখে প্রায় দুই যুগ পর ক্ষমতাচ্যুত হন আসাদ। এর পরপরই তিনি বিমান যোগে দেশ ছাড়েন। 

তবে এ বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।  

এদিকে অজ্ঞাতনামা ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে আরআইএ জানিয়েছে, সিরিয়ার‍ বিদ্রোহীরা সিরিয়ায় অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটি এবং কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা দিয়েছে। 

দেশটির বিদ্রোহীরা বলছে, সিরিয়া এখন মুক্ত।

হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামের একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আসাদ বিরোধী এই অভিযানের নেতৃত্ব দিয়েছে। তারা তাদের টেলিগ্রাম হ্যান্ডেলে জানিয়েছে, আসাদ পতনের মধ্যদিয়ে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং এক নতুন যুগের সূচনা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, রোববার দামেস্কের পথে পথে ব্যাপক সংখ্যক মানুষকে উল্লাস করতে দেখা গেছে।

বিদ্রোহীদের দাবি, আসাদ সরকারের নিপীড়নের শিকার শত শত মানুষ যারা কারাবন্দি ও বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন তারা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন।

আরবিএস
ইউক্রেনজুড়ে রাতভর ৭০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ২৮০টিরও বেশি ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহরের কাছে চালানো এই হামলায় তিন শিশুসহ...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
দীর্ঘ প্রতীক্ষা আর চরম ভোগান্তির পর অবশেষে ইতালির রোম থেকে ঢাকায় ফিরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আটকে পড়া যাত্রীরা। তবে দেশে ফেরার স্বস্তির চেয়ে তাদের চোখে-মুখে এখন ক্ষোভ আর হতাশা।
বহুল আলোচিত ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের মামলায় আবার জেরার মুখোমুখি হতে রোববার সকালে আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঢালিউড গ্ল্যামার কন্যা পরীমনি। কিন্তু মেগাসিটি ঢাকার চিরচেনা যানজটের কবলে...
পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ছোটার প্রচলিত ধারণার বাইরে গিয়ে তরুণদের বাস্তবমুখী দক্ষতা উন্নয়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি করছে ‘আদিল ডিজিটাল একাডেমি’। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর