জার্মানিতে ডানপন্থীদের বিরুদ্ধে লাখো মানুষের সমাবেশ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৯ পিএম

জার্মানিতে আবারও চরম রক্ষণশীল ডানপন্থি রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সমাবেশ করেছে কমপক্ষে এক লাখ ৬০ হাজার মানুষ। রাজধানী বার্লিনে পার্লামেন্টের সামনে বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিক্ষোভ থেকে দেশটির আসন্ন জাতীয় নির্বাচনে অভিবাসী বিদ্বেষী দল এএফডিকে ঠেকানোর আহ্বান জানানো পাশাপাশি প্রধান বিরোধী দল সিডিইউর তীব্র সমালোচনাও এসেছে। 

অভিবাসন নিয়ন্ত্রণে জার্মানির রাজনৈতিক দল সিডিইউর এক প্রস্তাবনা দেশটির সংসদে পাস হয়। ২৩ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে দেশটির রাজনৈতিক অঙ্গনে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন আলোচনার মাঝেই পাস হয় এই প্রস্তাব। এটি পাসের পরই রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ।

জার্মানির রাজধানী বার্লিনে অভিবাসী বিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল নামে। বার্লিনের সংসদ ভবন চত্বর, ঐতিহাসিক ব্রানডেনবুর্গার গেট ও স্ট্রেসে ডেস জিবসেন্টে ইউনিসহ নগরীর জিগেসসয়েলের আশেপাশে জড়ো হয়েছে আন্দোলনকারীরা।, ব্যানার ও কুশপুত্তলিকা নিয়ে মানুষের স্লোগানো মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

germany

এক পুরুষ বিক্ষোভকারী বলেন, দেখুন এই সপ্তাহে অভিবাসন নিয়ে সিডিইউর প্রধান হিসেবে মের্জ সংসদে যা দেখালেন তা অগ্রহণযোগ্য। অথচ জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির মন্দা নিয়ে তার ব্যস্ততা দেখলামই না। আরেক নারী বিক্ষোভকারী বলেন, সপ্তাহজুড়ে আমাদের গণতন্ত্র নিয়ে রাজনৈতিক দলগুলো যে খেলা খেলছে তার বিরুদ্ধে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এক হয়েছি। হিটলারের উত্থান রাজনীতি থেকে কেউ শিক্ষা নেয় না। 

সমাবেশ শেষে লাখো সমাবেশকারী বিশাল মিছিল নিয়ে রাজধানীর সিডিইউর রাজনৈতিক দপ্তরের দিকে এগিয়ে যায়। এ সময় নির্বাচনী প্রচারণায় অভিবাসনসহ নানা ইস্যুতে এএফডির সঙ্গ না ছাড়লে আন্দোলন আরও কঠোর করার হুমকি দেন সমাবেশকারীরা। তবে বিশাল এই সমাবেশটি শান্তিপূর্ণ ভাবে শেষ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই।

উগ্রবাদী দল এএফডি কোনো সামাজিক রাজনৈতিক দল নয়। এই দল ষড়যন্ত্রমূলক রাজনীতি করে। তাই নগরে বন্দরে এই দলের প্রচার প্রচারণা ঠেকাতে হবে যত দ্রুত সম্ভব। এরইমধ্যে জার্মান পার্লামেন্টে কঠোর অভিবাসন ও শরণার্থী নীতি নিয়ে বেশ কয়েক ঘণ্টা ধরে বিতর্ক হয়েছে। অনেক সংসদ সদস্য দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বর্বরতার ঘটনাসহ স্বৈরাচার অ্যাডলফ হিটলারের জাতিবিদ্বেষী রাজনীতির কথা স্মরণ করিয়ে দেন। 

এএফডির সহায়তায় খসড়া বিল পাসের পর সিডিইউয়ের প্রবল সমালোচনা করেন চ্যান্সেলর ওলাফ শোলজ। গ্রিন পার্টি ও অনেকগুলো মানবাধিকার সংগঠন ও চার্চও এর সমালোচনা করেছে। তাদের বক্তব্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমঝোতা হয়েছিলো, অতি ডানপন্থীদের সঙ্গে সমন্বয় করে কেউ চলবে না। 

এখনো পর্যন্ত জার্মানির প্রধান রাজনৈতিক দলগুলো এই সমঝোতা মেনে চলেছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে হাতিয়ার করে নাৎসিদের উত্থানের কথা মাথায় রেখে তারা এই সমঝোতা করে। ডাপন্থীবিরোধী জোট বৃহস্পতিবারের প্রতিবাদের ডাক দিয়েছিলো। তাদের দাবি, এএফডির সঙ্গে কোনো সহযোগিতা নয়।

অন্যদিকে ড্রেসডেনে কয়েক হাজার বিক্ষোভকারী ম্যার্ৎসের জনসভায় বিক্ষোভ দেখিয়েছে। ম্যার্ৎস সেখানে নির্বাচনী প্রচারের জন্য গিয়েছিলেন। বিক্ষোভকারীরা ড্রেসডেনের রাস্তায় স্লোগান দেন, ম্যার্ৎস হলেন গণতন্ত্রের বিপদের কারণ, তার লজ্জিত হওয়া উচিত।

এআরএস
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মানচিত্রই নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার দীর্ঘদিনের বৈশ্বিক মিত্রতাকেও খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। জার্মানি থেকে...
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ অবশেষে মেনে নিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো একরোখা নেতার সাথে কাজ করতে হলে নিজের মতাদর্শ কিছুটা সিন্দুকে তুলে রাখাই বুদ্ধিমানের কাজ। রোববার এক সাক্ষাৎকারে মার্জ...
জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারে পেন্টাগনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রান্স-আটলান্টিক মিত্রদের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। গত শুক্রবার ঘোষিত এই সিদ্ধান্তের প্রেক্ষিতে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর