মার্চেই ভারত সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৯:৩৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক তথা বাণিজ্যযুদ্ধ থেকে বাদ পড়েনি ভারতও। এনিয়ে ভারতও তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। এমন আবহের মধ্যে চলতি মাসের শেষের দিকে ভারতে সফরে যাচ্ছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সফরে তার সঙ্গে আসবেন আমেরিকার সেকেন্ড লেডি ঊষা ভান্স। 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে ভারতে আসতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সঙ্গে থাকবে তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা, যার পৈতৃক ভিটে অন্ধ্রপ্রদেশে। 

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার পর ফেব্রুয়ারি মাসে প্রথম বিদেশ সফর করেন ভান্স। ফ্রান্স ও জার্মানি গিয়েছিলেন তিনি। দ্বিতীয় বিদেশ সফরে ভারতে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

পারস্পরিক শুল্ক নিয়ে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন ট্রাম্প। এনিয়ে উত্তপ্ত বিশ্বরাজনীতি। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন ভারত থেকে আমদানি করা পণ্যে শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন, যা কার্যকর হবে দুই এপ্রিল থেকে। ভারতের বাজারে এর প্রভাব নিয়ে চিন্তিত ভারতে বাণিজ্য সংশ্লিষ্টরা।

আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার সকালে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট সাংবাদিকদের উদ্দেশে বক্তৃতা করার সময় আমেরিকার মদ ও কৃষিজ পণ্যে ভারতের শুল্ক চাপানো নিয়ে আক্ষেপ করেন।

তিনি বলেন, ভারতকে দেখুন, আমেরিকার মদের উপর ১৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে। কী মনে হয়, এতে কেন্টাকি বার্বন ভারতে রপ্তানিতে সুবিধা হবে? আমার তো মনে হচ্ছে না। আবার ভারত থেকে আসা কৃষিজ সামগ্রীতে ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে। এতে কতটা লাভবান হওয়া যাবে, প্রশ্ন রাখেন তিনি। 

গত ৭ মার্চ হোয়াইট হাউসে আক্রমণাত্মক ভঙ্গিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারত আমাদের উপর বিশাল শুল্ক চাপাচ্ছে। আপনারা ভারতে কিছু বিক্রি করতে পারবেন না, একেবারে অসম্ভব। আমরা ভারতে খুব সামান্য ব্যবসা করি৷যাই হোক, এখন ওরা শুল্ক কমাতে রাজি হয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, আমেরিকা থেকে আমদানি করা পণ্যে শুল্ক কমাতে রাজি হয়েছে কেন্দ্রের মোদি সরকার। স্বভাবত, প্রেসিডেন্টের এমন মন্তব্যে সরকার থেকে শুরু করে বাণিজ্য, রাজনৈতিক মহল-সর্বত্র হইচই পড়ে যায়।

এর প্রেক্ষিতে সোমবার, ১০ মার্চ ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সুনীল বার্থাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিকে পরিষ্কার জানান, শুল্ক কমানো নিয়ে কোনও সম্মতি দেয়নি দিল্লি। এই বিষয়ে দু’দেশের মধ্যে কথাবার্তা চলছে৷কিন্তু ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ভারত-আমেরিকা কোনও চুক্তি করেনি।

এআরএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর