ভ্যাঙ্কুভারকাণ্ডের সন্দেহভাজন ব্যক্তি মানসিক ভারসাম্যহীন

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১২:৫৫ পিএম

কানাডার ভ্যাঙ্কুভারে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এই ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। সন্দেহভাজন এই ব্যক্তিকে ‘মানসিক রোগী’ বলে অভিহিত করেছে পুলিশ।

ভ্যাঙ্কুভার পুলিশ বিভাগ বলেছে, এ ঘটনায় আটক সন্দেহভাজনের নাম কাই জি অ্যাডাম লো। তিনি ভ্যাঙ্কুভারের বাসিন্দা। অ্যাডাম লোর বিরুদ্ধে হত্যার আটটি অভিযোগ আনা হয়েছে।  কাই জি অ্যাডামকে রবিবার আদালতে হাজির করা হয়েছিল। পরে তাকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়।

পুলিশ বলছে, অ্যাডাম ইচ্ছাকৃতভাবে এ হামলা চালিয়েছেন। তার মানসিক সমস্যায় ভোগার ইতিহাস আছে। শনিবার সন্ধ্যায় কানাডার পশ্চিমাঞ্চলীয় শহর ভ্যাঙ্কুভারে হওয়া ওই হামলার পেছনে উদ্দেশ্য কী, তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে পুলিশ বলছে, এ ঘটনায় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সম্পর্ক নেই।

পুলিশ হুঁশিয়ারি দিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভ্যাঙ্কুভারের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় একটি ফিলিপিনো স্ট্রিট ফেস্টিভ্যালে ভিড়ের ভেতর ওই সন্দেহভাজন ব্যক্তি গাড়ি উঠিয়ে দিলে ১১ জন নিহত হন। পাশাপাশি, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ প্রধান স্টিভ রাই নিহতের সংখ্যার হালনাগাদ তথ্য জানিয়ে বলেন, ৩০ বছর বয়সী ওই সন্দেহভাজন ব্যক্তি একটি কালো রঙের আউডি এসইউভি গাড়ি বেপরোয়াভাবে চালিয়ে বহু মানুষকে চাপা দেয়। ওই ব্যক্তি অতীতেও পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন এবং তিনি বেশ কয়েকবার মানসিক স্বাস্থ্য সেবা দাতাদের শরণাপন্ন হয়েছেন। তাকে মানসিকভাবে সুস্থ বলা যাবে না।

স্ট্রিট ফেস্টিভ্যালটি ছিল ফিলিপিনো ঐতিহাসিক বীর দাতু লাপু-লাপুর স্মরণে আয়োজিত একটি বার্ষিক উৎসব। লাপু-লাপু ১৫২১ সালে মাকতান যুদ্ধে স্প্যানিশ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলানকে পরাজিত করেন। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ ২০২৩ সালে ২৭ এপ্রিলকে আনুষ্ঠানিকভাবে লাপু-লাপু ডে হিসেবে স্বীকৃতি দেয়।

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় উত্তর আমেরিকায় নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। শুক্রবার গভীর রাতে নির্ধারিত সময়সীমা অতিক্রমের আগেই ৫০ শতাংশ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর