ট্রাম্পের জন্মদিনে যুক্তরাষ্ট্রে সামরিক কুচকাওয়াজ

আপডেট : ০৪ মে ২০২৫, ১১:১৮ এএম

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ১৪ জুন একটি সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। ওই দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও জন্মদিন।

এএফপির খবরে বলা হয়, ১৪ জুন ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে ‘দিনব্যাপী উৎসব’ আয়োজন করা হবে। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, কুচকাওয়াজে অংশ নেবে ৬ হাজার ৬০০ সেনা সদস্য, ১৫০টি সামরিক যান এবং ৫০টি বিমান।

ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালে সামরিক কুচকাওয়াজের প্রস্তাব দেন, তবে তখন প্রস্তাবিত ব্যয় ৯০ মিলিয়ন ডলার (প্রায় ৭১ মিলিয়ন পাউন্ড) হওয়ায় পরিকল্পনাটি বাতিল করে দেন তিনি।

শুক্রবার ট্রাম্প ঘোষণা দেন, ‘ভেটেরানস ডে’ -যা যুক্তরাজ্যে ‘রিমেমব্র্যান্স ডে’ নামে পরিচিত -এর নাম পরিবর্তন করে প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের অবদান উদযাপনে ‘ভিক্টরি ডে ফর ওয়ার্ল্ড ওয়ার ওয়ান’ রাখা হবে।

সেনাবাহিনী জানিয়েছে, কুচকাওয়াজের পরিকল্পনা ‘সক্রিয়ভাবে চলমান’ এবং এটি আরও বড় পরিসরে আয়োজনের জন্য তারা কাজ করছে -যাতে আরও সামরিক প্রদর্শনী, সরঞ্জামের প্রদর্শন এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি পায়।

ট্রাম্প ওই দিন ৭৯ বছরে পা দেবেন। তিনি প্রথম ২০১৮ সালে ভেটেরানস ডে-তে একটি সামরিক কুচকাওয়াজের প্রস্তাব দিয়েছিলেন।

প্যারিস সফরের সময় বাসটিল দিবসের কুচকাওয়াজ দেখে অনুপ্রাণিত হয়ে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রকেও ফ্রান্সকে ছাড়িয়ে যেতে হবে। তবে স্থানীয় রাজনীতিকরা এর জন্য ‘অত্যন্ত উচ্চমূল্য’ দাবি করায় পরিকল্পনাটি বাতিল করা হয়।

একাত্তর/আরএ
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর