আমি কেন মারা গেলাম না: মাওলানা মাসুদ

আপডেট : ০৭ মে ২০২৫, ০৯:১২ পিএম

পাকিস্তানের বাহাওয়ালপুরের ‘সুবহান আল্লাহ’ মসজিদে ভারতের হামলায় পাকিস্তানভিক্তিক ‘সন্ত্রাসী সংগঠন’ জইশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য ও চার ঘনিষ্ঠ সহযোগী নিহত হওয়ার খবরে প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। 

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাম হামলার দুই সপ্তাহের মাথায় মঙ্গলবার মধ্যরাতে ‘অপরেশন সিঁদুর’ পরিচালনা করে ভারতের বিমান ও সেনাবাহিনীর যৌথ দল। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে দিল্লি। এ হামলাতেই মৃত্যু হয়েছে মাসুদ আজহারের পরিবারের সদস্যদের।

জইশ প্রধান মাওলানা মাসুদ আজহার বলেছেন, আমার পরিবারের সদস্যরা আল্লাহর অতিথি হয়েছে। পাঁচ জন নিষ্পাপ শিশু, আমার বড় বোন, তার স্বামী, আমার ভাগ্নে এবং তার স্ত্রী, আমার ভাইপো, আমার প্রিয় জ্ঞাতি ভাই হুজাইফা এবং তার মা। আরও দু’জন প্রিয় সঙ্গী আল্লাহর অতিথি হয়েছেন। 

তিনি আরও বলেন, আফশোস নেই, হতাশও নই। বরং, আমার মনে বারবার এই কথাই আসছে যে, আমিও যদি এই ১৪ সদস্যের সঙ্গে জান্নাতের যাত্রায় যদি যোগ দিতে পারতমা। মোস্ট ওয়ান্টেড এই জঙ্গির আরও বক্তব্য, তাদের চলে যাওয়ার সময় এসেছিলো, কিন্তু আল্লাহ তাদের হত্যা করেননি।

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এক হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হন। এ ঘটনায় হওয়া এক মামলার অভিযোগপত্রে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দাবি করেছিল, জয়শ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার ও তার ভাই আবদুর রউফ আসগর ওই নাশকতা চালান। পুলওয়ামায় হামলার পরও ভারত ও পাকিস্তান যুদ্ধের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল।

উল্লেখ্য, মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কয়েক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত পাকিস্তানের নয়টি ‘সন্ত্রাসবাদী অবকাঠামোয়’ হামলা চালানোর দাবি করেছে। তবে ইসলামাবাদ বলেছে, পাকিস্তানের ছয়টি স্থানে হামলা হয়েছে এবং সেগুলোর কোনোটি ‘জঙ্গি শিবির’ ছিলো না।

একাত্তর/এসি
সুইজারল্যান্ডের একটি স্বনামধন্য সামরিক ইতিহাস ও কৌশল বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কের নতুন গবেষণায় বলা হয়েছে, গত বছরের মে মাসে ভারতের পরিচালিত ‘অপারেশন সিন্দুর’ দক্ষিণ এশিয়ায় বিমান শক্তির ভারসাম্যে এক...
পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) একটি গোপন ইউনিট 'এস ওয়ান’ ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরের পেহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা পর্যন্ত ভারতে...
অপারেশন সিঁদুরে পাকিস্তানে ধ্বংস হওয়া সন্ত্রাসী আস্তানাগুলো দেশটির সেনাবাহিনী, আইএসআই এবং সরকারি সংস্থাগুলো সম্বনয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেছে ভারত। গোয়েন্দা সূত্রের বরাতে একাধিক ভারতীয়...
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তান সরকার জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’ এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে ১৪ কোটি রুপি দেওয়ার পরিকল্পনা করেছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর