আকস্মিক তিব্বত সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৯:১৩ পিএম

আকস্মিকভাবে তিব্বত সফর করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে দেয়া বক্তব্যে রাজনৈতিক স্থিতিশীলতা, জাতিগত ঐক্য ও উন্নয়নের ওপর জোর দিয়েছেন তিনি। তিব্বতকে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণার ৬০ বছর পূর্তি উপলক্ষে এই সফরটি অনুষ্ঠিত হয়। 

বুধবার (২০ আগস্ট) লাসায় এক জনসভায় তিনি প্রায় ২০ হাজার মানুষের সামনে ভাষণ দেন।

জিনপিং তার ভাষণে বলেন, তিব্বতকে শাসন, স্থিতিশীল ও উন্নত করতে হলে প্রথম শর্ত হলো রাজনৈতিক-সামাজিক স্থিতিশীলতা, জাতিগত ঐক্য ও ধর্মীয় সম্প্রীতি। তিনি স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনবল বিনিময় জোরদার করার কথা বলেন। এছাড়া, তিনি তিব্বতে স্থিতিশীলতা নিশ্চিত করা, উন্নয়নকে ত্বরান্বিত করা, পরিবেশ সুরক্ষা এবং সীমান্ত শক্তিশালী করার মতো চার বিষয়ে লক্ষ্য ঠিক করেন। 

বিবিসি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিংয়ের এই সফরে দালাই লামার নাম উল্লেখ করা হয়নি। দালাই লামা ১৯৫৯ সালের ব্যর্থ বিদ্রোহের পর থেকে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তিনি সম্প্রতি বলেছেন যে তার উত্তরসূরি বাছাইয়ের অধিকার তার দফতরে, বেইজিংয়ের হাতে নয়।

চীন দাবি করে তাদের শাসনামলে তিব্বতিদের জীবনমান উন্নত হয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলো মনে করে, বেইজিং তিব্বতিদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় ধীরে ধীরে মুছে দিচ্ছে। একই সঙ্গে, চীন তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে, যা নিয়ে ভূরাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। 

এই বাঁধটি ইয়ালুং সাংপো নদীর ওপর নির্মিত হচ্ছে, যা ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই বাঁধের মাধ্যমে চীন পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে, যা আন্তর্জাতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।

এআরএস
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর