চীনের প্রস্তাবিত মেগা জলবিদ্যুৎ বাঁধে পানি যুদ্ধের আশঙ্কায় ভারত

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৩:১৩ পিএম

চীন ও ভারতের দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনার পাশাপাশি এবার পানিসম্পদ নিয়ে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। নয়াদিল্লি সতর্ক করে বলেছে, তিব্বতে চীনের প্রস্তাবিত মেগা জলবিদ্যুৎ বাঁধের কারণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পানিপ্রবাহ প্রায় ৮৫ শতাংশ পর্যন্ত কমতে পারে। ফলে ভারতও নিজেদের সুরক্ষায় বড় মাপের বাঁধ নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের পথে হাঁটছে। 

২০০০ সালের গোড়া থেকেই ভারত তিব্বতের আংসি হিমবাহ থেকে প্রবাহিত নদীর পানিপ্রবাহ নিয়ন্ত্রণের পরিকল্পনা করে আসছিল। এই নদী থেকেই চীন, ভারত ও বাংলাদেশ মিলিয়ে ১০ কোটিরও বেশি মানুষ জীবন-জীবিকা নির্বাহ করে। তবে এর আগে অরুণাচল প্রদেশের স্থানীয়দের তীব্র বিরোধিতার কারণে বাঁধ প্রকল্পগুলো থেমে যায়। 

তবে গত ডিসেম্বরে চীন ঘোষণা দেয়, তারা সীমান্তের একটি জেলায় বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করবে, যেটি ইয়ারলুং জাংবো নদীর ভারতে প্রবেশের ঠিক আগে অবস্থিত। চীনের এই ঘোষণার পর উদ্বিগ্ন হয়ে ওঠে দিল্লি, কারণ ভারতের দীর্ঘদিনের কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীন, যাদের সঙ্গে অরুণাচল প্রদেশ নিয়ে সীমান্ত বিরোধ রয়েছে। 

ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কোম্পানি এনএইচপিসি ইতোমধ্যেই অরুণাচল প্রদেশের আপার সিয়াং অঞ্চলে সম্ভাব্য বাঁধ স্থাপনের প্রস্তুতি নিয়েছে। ১৪ বিসিএম ধারণক্ষমতার এই প্রকল্প সম্পন্ন হলে এটি হবে ভারতের সবচেয়ে বড় বাঁধ। এই বাঁধ শুষ্ক মৌসুমে পানি সরবরাহ নিশ্চিত করতে পারবে এবং বন্যা পরিস্থিতিও নিয়ন্ত্রণে রাখবে। 

সরকারি বিশ্লেষণ অনুযায়ী, যদি চীনের বাঁধ কার্যকর হয়, তাহলে ভারতে প্রবাহিত বার্ষিক পানির এক-তৃতীয়াংশেরও বেশি চীন নিয়ন্ত্রণে আনতে পারবে। এর প্রভাবে গুয়াহাটির মতো গুরুত্বপূর্ণ শহরগুলো পানিসংকটে ভুগতে পারে। 

এছাড়া, ভারত আশঙ্কা করছে, চীন যদি হঠাৎ করে বিপুল পরিমাণ পানি ছেড়ে দেয়, তবে তা ভাটিতে ধ্বংস ডেকে আনতে পারে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, তাদের জলবিদ্যুৎ প্রকল্প বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে তৈরি এবং তা ভাটির দেশগুলোর পানি বা পরিবেশের ক্ষতি করবে না। 

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই বাঁধ সংক্রান্ত প্রতিযোগিতা দুই দেশের কৌশলগত টানাপড়েন আরও বাড়িয়ে দিতে পারে। জলসম্পদ নিয়ে ভবিষ্যতের সংঘাত এড়াতে দুই দেশের মধ্যে আলোচনা ও সহযোগিতা বাড়ানো জরুরি।

এআরএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর