অস্ট্রেলিয়ার বিভিন্ন বড় শহরে অভিবাসনবিরোধী বিক্ষোভ 

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

অস্ট্রেলিয়াজুড়ে বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ অভিবাসন-বিরোধী বিক্ষোভ-সমাবেশ করেছে। কিন্তু এর সাথে কট্টর-ডানপন্থিদের সম্পৃক্ততা এবং ঘৃণা ছড়ানোর অভিযোগে বিক্ষোভের নিন্দা করেছে সরকার। ‘মার্চ ফর অস্ট্রেলিয়া ব্যানারে রোববারের এই বিক্ষোভ হয়েছে সিডনি, মেলবোর্নসহ অস্ট্রেলিয়ার অন্যান্য বড় বড় শহরগুলোতে। অভিবাসীদের পক্ষেও হয়েছে বিক্ষোভ। 

দুদল মুখোমুখি অবস্থানে যাওয়ায় কয়েকদফা সংঘর্ষও হয়েছে। বিরোধীদলের অনেক রাজনীতিবিদ বিক্ষোভে যোগ দিয়েছে। সিডনির বিক্ষোভ-সমাবেশে যোগ দিয়েছে ৮০ হাজার মানুষ। 

স্থানীয় সময় রোববার দুপুরে সিডনির সেন্ট্রাল রেলস্টেশনের কাছে সমাবেশ শুরু হয়। বেলমোর পার্ক থেকে এক কিলোমিটার হেঁটে ক্যা ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত ‘মার্চ ফর অস্ট্রেলিয়া’-তে অংশ নেন বিক্ষোভকারীরা। 

এ সময় সমাবেশে অংশগ্রহণকারীরা অস্ট্রেলিয়ার পতাকা হাতে নিয়ে অভিবাসীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। সমাবেশ ঘিরে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। 

আয়োজকেরা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী গোষ্ঠীর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করলেও সমাবেশে একটি কট্টর নব্য নাৎসি গোষ্ঠীর সরব উপস্থিতি বিতর্কের জন্ম দিয়েছে। 

তারা সমাবেশে নাৎসি স্লোগান দেয় এবং বর্ণবাদী প্রচারপত্র বিলি করে। এ সময় ‘তাদের ফেরত পাঠাও’ স্লোগান দেয় তারা। সমাবেশের অন্যতম আয়োজক নিজেকে ‘বেক ফ্রিডম’ নামে পরিচয় দেন।

সিডনি ছাড়াও অস্ট্রেলিয়ার অন্যান্য বড় শহর- মেলবোর্ন, ব্রিসবেন, ক্যানবেরা, পার্থ, অ্যাডিলেড, হোবার্ট এবং ডারউইনেও একই ধরনের অভিবাসনবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অ্যাডেলেডে পুলিশের মতে সেখানে বিক্ষোভে আনুমানিক ৩০ হাজার মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীদের দাবি, অভিবাসীদের কারণে দেশের সংস্কৃতি ধ্বংস হচ্ছে। এছাড়াও মজুরি, ট্রাফিক, হাউজিং, পানি সরবরাহ, পরিবেশ, অবকাঠামো, হাসপাতাল সবখানেই ক্ষতি হচ্ছে স্থানীয়দের। বাড়ছে অপরাধ প্রবণতা।

এই বর্ণবাদী সমাবেশের নিন্দা জানিয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, ‘যারা আমাদের সমাজে বিভেদ তৈরি করতে চায় এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের জন্য অস্ট্রেলিয়ায় কোনো স্থান নেই।’ তিনি এই সমাবেশকে অস্ট্রেলিয়ার মূল চেতনার পরিপন্থী বলে আখ্যা দেন।

এআরএস
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
ভারতের কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা ও নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে নজিরবিহীন ঝটিকা বিক্ষোভ প্রদর্শন করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্র সরকার যন্তর মন্তরকে...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির রাজপথে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং তরুণদের 'ককরোচ জনতা পার্টির (সিজেপি) যৌথ গণ-আন্দোলন এবার এক নজিরবিহীন ও অগ্নিগর্ভ মোড় নিল।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর