জিনপিংকে ‘বন্ধু’ বলে সম্বোধন করলেন পুতিন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম

চীনের সাথে রাশিয়ার সম্পর্ক অন্যরকম উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে ভালো সময়ে রয়েছে চীন-রাশিয়া সম্পর্ক। পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘বন্ধু’ বলেও সম্বোধন করেছেন।

মঙ্গলবার বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের সময় তিনি এসব কথা জানান। সাংহাই সম্মেলনের পরদিন চীন ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। দুই দেশের প্রেসিডেন্ট ছাড়াও মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। 

সফরে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য চীনা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান পুতিন। এ সময় দুই দেশই নিজেদের কৌশলগত সম্পর্ক এগিয়ে নেয়ার অঙ্গীকার করে। বুধবার বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে অন্যান্য নেতাদের সাথে উপস্থিত থাকবেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময় রাশিয়া-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানান পুতিন। এমনকি জিনপিংকে বন্ধু বলেও সম্বোধন করেন তিনি। জানান, বেইজিংয়ের সঙ্গে মস্কোর বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলো, সামনের দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, প্রিয় বন্ধু, আপনাদের সঙ্গে দেখা করতে পেরে খুবই ভালো লাগছে। আমিসহ রাশিয়ার সব প্রতিনিধি কৃতজ্ঞ।

অপরদিকে শি জিনপিং জানিয়েছেন, রাশিয়ার অবকাঠামোগত উন্নয়নে মস্কোর সঙ্গে এক হয়ে কাজ করতে চায় বেইজিং। সেসময় বাণিজ্য অংশীদার হিসেবে মার্কিন শুল্ক মোকাবিলায় রাশিয়ার অবদানের জন্য পুতিনকে ধন্যবাদ জানান তিনি।

শি-পুতিন বৈঠকে আলোচনা হয় ইউক্রেন যুদ্ধ নিয়েও। এ যুদ্ধের জন্য পশ্চিমাদের দায়ী করেন এই দুই নেতা। বৈঠক শেষে এক সঙ্গে মধ্যাহ্নভোজ করেন পুতিন ও শি জিনপিং।

এসসিও সম্মেলন ও চীনের স্বাধীনতা দিবসে অংশ নিতে ৪ দিনের সফরে চীনে অবস্থান করছেন পুতিন। এ উপলক্ষে আগামীকাল প্যারেডে অংশ নেয়ার কথা রয়েছে তার। যেখানে উপস্থিত থাকবেন উত্তর কোরিয়ার নেতা কিম জন উনসহ অন্তত ২৬টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।

একাত্তর/এসি
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত বৈশ্বিক আধিপত্য লড়াইয়ের তীব্র আলোচনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর চলার সময় চীনা নেতার সঙ্গে...
ডিসেম্বরের কনকনে ঠান্ডায় ফ্লোরিডার মিয়ামিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেগা বৈঠক হতে চলেছে কি না, তা নিয়ে বিশ্বরাজনীতিতে চরম জল্পনা তুঙ্গে। জি-২০...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর