জন্মদিনে ‘বন্ধু’ মোদিকে ট্রাম্পের ফোন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদিকে ফোন করে উষ্ণ অভিনন্দন জানান তিনি।

নরেন্দ্র মোদির জন্মদিন বুধবার (১৭ সেপ্টেম্বর)। তার আগে মঙ্গলবার রাতেই মোদিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কথা লিখে কৃতজ্ঞতা জানিয়েছেন মোদি।

জন্মদিনের আগের রাতে শুভেচ্ছাবার্তা পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী।

মোদি লেখেন, ‘৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। ‘আপনার মতো আমিও ভারত-আমেরিকার সমঝোতা ও বৈশ্বিক অংশীদারত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’

তিনি আরও লেখেন, ‘রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।’

অন্যদিকে ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে জানান, মোদীর সঙ্গে তার চমৎকার ফোনালাপ হয়েছে। মোদীর প্রশংসা করে তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সমাধানে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে ভারতের সমর্থন তিনি আন্তরিকভাবে মূল্যায়ন করেন।

এই কূটনৈতিক বিনিময় এমন এক সময় হলো, যখন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক আরোপ করেছে।

এছাড়াও, সম্প্রতি মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি যুক্তরাষ্ট্রে উৎপাদিত ভুট্টা কিনতে অস্বীকৃতি জানায়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকারও হারাতে পারে।

একাত্তর/আরএ
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চভনের এক অদ্ভুত মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে চর্চা, বিদ্রূপ ও হাসির জোয়ার বয়ে যাচ্ছে। ভেনেজুয়েলায় যা ঘটেছে, ভারতের ক্ষেত্রেও তেমন কিছু হতে পারে কি...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে বুধবার ৮৮ মিনিটের বৈঠকটি সংসদের করিডোরে তীব্র জল্পনা তৈরি করেছে। শীতকালীন অধিবেশন চলার সময় এই বৈঠক হওয়ার কথা ছিল মুখ্য...
ভারতের জাতীয় সঙ্গীত 'বন্দে মাতারম'-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির পার্লামেন্টে আলোচনায় কংগ্রেসের জেষ্ঠ নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন,...
সীমান্তের ওপার থেকে এক পাকিস্তানি বধূর আর্তনাদ সরাসরি পৌঁছলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। করাচির বাসিন্দা নিকিতা নাগদেব নামে এক নারী তার স্বামীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে একটি আবেগঘন ভিডিও...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর