গাজায় ত্রাণ সীমিত রাখার সিদ্ধান্ত বাতিল, প্রবেশের অপেক্ষায় বহু ট্রাক

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পিএম

ইসরাইলি জিম্মিদের মরদেহ ফেরতের ব্যাপারে হামাসের প্রতিশ্রুতি পাওয়ার পর গাজা উপত্যকায় খাদ্য ও ত্রাণসামগ্রীর প্রবেশ সীমিত রাখার সিদ্ধান্ত বাতিল করেছে ইসরাইলের মন্ত্রিসভা। এরইমধ্যে আট জিম্মির মরদেহ ফেরত দেয়া হয়েছে তেল আবিবের কাছে। এর আগে, আবারো হামাসকে নিরস্ত্র করার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, হামাস অস্ত্র ত্যাগ না করলে বাধ্য করা হবে।

দুই বছর বন্দি থাকার পর অবশেষে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি জাইদ জুনাইদি। পশ্চিত তীরের হেবরনে পরিবারের কাছে ফিরতে পেরে বহুদিন পর স্বস্তি ফিরেছে তার। জুনাইদি বলেন, মানুষ ওই কারাগারে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। সে তুলনায় আমি তাদের কাছে একদমই নতুন বন্দি। এতো দ্রুত মুক্তি পাবো একেবারেই ভাবিনি। খুবই অবাক হয়েছি। নতুন করে জীবন পেয়েছি আমি।

গাজায় যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১,৮০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে ইসরাইলি কারাগার থেকে। তবে এখানো ইসরাইলের কারাগারে অবৈধভাবে বন্দি করে রাখা হয়েছে ১১ হাজার ৪৬০ জন ফিলিস্তিনিকে। 

অন্যদিকে, ইসরাইলের কাছে মঙ্গলবার আরো চার জিম্মির মরদেহ ফিরিয়ে দিয়েছে হামাস। এ নিয়ে আটজনের মরদেহ বুঝে পেয়েছে ইসরাইল। 

তবে, বাকি ২০ জিম্মির মরদেহ ফিরিয়ে না দেয়া পর্যন্ত গাজায় ত্রাণ প্রর্বেশ অর্ধেক করার ঘোষনা দিয়েছিলো তেল আবিব। পরে হামাস সব মরদেহ ফেরত দিবে বলে প্রতিশ্রুতি দেয়ার পর ত্রাণ প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত বাতিল করে ইসরাইলের মন্ত্রিসভা।

এরই মধ্যে, হামাসকে নিরস্ত্র করার হুশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া, জিম্মিদের সবার মরদেহ ফিরিয়ে আনার ওপর জোর দেন তিনি। ট্রাম্প বলেন, জিম্মিদের মরদেহ ফিরিয়ে আনার কোন চেষ্টা আমরা বাকি রাখবো না। এ বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সবার মরদেহ তাদের স্বজনদের কাছে পৌছে দেবো আমরা। হামাস অস্ত্র ত্যাগ না করলে তাদেরকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি। 

এর আগে, ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি জানান, গাজায় যুদ্ধবিরতির চুক্তির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। ট্রাম্প লেখেন, তারা যদি অস্ত্র ত্যাগ না করে তাহলে আমরা বাধ্য করবো। আর এটি হবে খুবই দ্রুত এবং সহিংস পথে।
 
এদিকে, গাজা সিটির আল রানতিসি শিশু হাসপাতালের জীবন রক্ষাকারী খুবই মূল্যবান অনেক যন্ত্রপাতি ইসরাইল হামলা চালিয়ে ধ্বংস করেছে বলে জানিয়েছে ইউনিসেফ। এর ফলে চিকিৎসার অভাবে হাজারো শিশুর মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

একাত্তর/এসি
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর