উগান্ডায় এক সঙ্গে চার যানবাহনের সংঘর্ষে নিহত ৪৬

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পিএম

উগান্ডার একটি প্রধান মহাসড়কে বেশ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। প্রথমে ৬৩ জন নিহতের খবর দিয়েছিলো পুলিশ। পরে এই সংখ্যা কমিয়ে আনা হয়। পুলিশ বলছে, অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন ব্যক্তিদের নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

উগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। 

বিবিসি জানিয়েছে, সংঘর্ষে জড়ানো একটি বাস একটি লরিকে টপকে অপরদিক থেকে আসা একটি জিপকে টপকানোর চেষ্টা করলে উভয় বাসই মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এর মধ্যে একটি বাস সংঘর্ষ এড়ানোর চেষ্টায় বাঁক নেওয়ার চেষ্টা করলেও কাজ হয়নি, উল্টো এমনভাবে ‘মুখোমুখি ও পাশ ঘেঁষে সংঘর্ষ’ হয় যার ‘চেইন রিঅ্যাকশনে’ অন্য গাড়িগুলোও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও উল্টে যায়। 

এ ঘটনায় আহতদের মধ্যে সংঘর্ষে জড়ানো গাড়িগুলোর আরোহীদের বাইরেও কয়েকজন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে পশ্চিমাঞ্চলীয় শহর কিরিয়ানদোঙ্গোর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, জানিয়েছে উগান্ডার সংবাদমাধ্যম মনিটর। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দক্ষিণে অবস্থিত রাজধানী কামপালা ও উত্তরের শহর গুলুর মধ্যে থাকা রাস্তাটি উগান্ডার অন্যতম ব্যস্ত মহাসড়ক। দুর্ঘটনার পর পুলিশ গাড়িচালকদের ‘বিপজ্জনক ও বেপরোয়া ওভারটেকিং’ এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছে। দেশে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ এই ওভারটেকিং, বলেছে তারা।

একাত্তর/এসি
মধ্য ইরানের মারকাজি প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪ জন যাত্রী। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, সাভেহ-হামেদান...
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর