চীনের দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার জেনারেল হলেন ঝাং শেংমিন

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:২১ পিএম

ঝাং শেংমিনকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পদে নিয়োগ দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। তিনি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীতে দুর্নীতি দমনে ভূমিকা রেখে আসছেন।

চার দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির বৈঠকের শেষে ঝাংকে সেন্ট্রাল মিলিটারি কমিশন সিএমসির দ্বিতীয় উপ-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।

বড় ধরনের এক শুদ্ধি অভিযানে ৯ জেনারেলকে বরখাস্ত করার কয়েকদিন পর সামরিক বাহিনীতে দুর্নীতি নির্মূল কর্মকাণ্ড দেখভালের দায়িত্বে থাকা অভিজ্ঞ এক কর্মকর্তাকে এই দায়িত্ব দেয়া হলো।

এই পদোন্নতির মাধ্যমে তিনি চীনের সর্বোচ্চ সামরিক সংস্থা সিএমসিতে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রথম উপ-চেয়ারম্যান ঝাং ইয়ৌশিয়ার পর তৃতীয় গুরুত্বপূর্ণ সদস্য হলেন।
 
বিবিসি জানিয়েছে, চীনা কমিউনিস্ট পার্টির চার দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে বৃহস্পতিবার ঝাং শেংমিনকে কেন্দ্রীয় সামরিক কমিশনের দ্বিতীয় ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে বলে ৬৭ বছর বয়সী ঝাং শেংমিন পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের একজন জেনারেল। তিনি এর আগে সিএমসির দুর্নীতি দমন শাখার উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পদোন্নতি পাওয়া ৬৭ বছর বয়সী ঝাংকে কেন্দ্রীয় সামরিক কমিশনে আরেক ঊর্ধ্বতন ভাইস চেয়ার ঝাং ইউজিয়ার সঙ্গে কাজ করতে হবে।

চীনা সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের জেনারেল ঝাং এতদিন কেন্দ্রীয় সামরিক কমিশনের দুর্নীতিবিরোধী শাখার উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এআরএস
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর